Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ১ মাস ৮ দিন লড়াই করে মা-রা গেল ছাত্র আন্দোলনে গু-লিবিদ্ধ পারভেজ
জাতীয়

১ মাস ৮ দিন লড়াই করে মা-রা গেল ছাত্র আন্দোলনে গু-লিবিদ্ধ পারভেজ

By Saiful Islamসেপ্টেম্বর 13, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : ঢাকার মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত পারভেজ হোসেন (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। হাসপাতালের বিছানায় ১ মাস ৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে পারভেজ। অবশেষে হার মেনে মৃত্যুর কোলে ঢলে পড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে।

Parvez

Advertisement

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে রাজধানী ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় পারভেজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার সকালে নিহত পারভেজের চাচা মহিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত পারভেজ লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধন্যপুর গ্রামের মিন্নত আলী হাজী বাড়ির মো. নবী উল্যা ও ফাতেমা বেগম দম্পত্তির বড় ছেলে। তিনি ঢাকা মিরপুর ১০ নম্বর সেনপাড়া থাই গ্লাসের কাজ করতেন।

পারিবারিক সূত্র জানায়, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা মিরপুর ১০ নম্বর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে পারভেজের মাথায় গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ওইদিন রাতেই ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার (অপারেশন) করা হয়। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ১ মাস ৮ দিন পারভেজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন।

নিহত পারভেজের চাচা মহিন উদ্দিন বলেন, পারভেজ কর্মঠ ছিল। তিন ভাই ও দুই বোনের মধ্যে সে বড় ছিল। তার বাবা মানসিক রোগী৷ এজন্য চতুর্থ শ্রেণিতেই তার পড়ালেখা শেষ হয়ে যায়। এরপর এলাকায় বিভিন্ন কাজকর্ম করে পরিবারের হাল ধরে। ৭ বছর ধরে মিরপুরে গিয়ে সে থাই গ্লাসের কাজ করতো। তার উপার্জনের টাকায় তাদের সংসার চলতো। পারভেজের মৃত্যুতে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি।

মহিন উদ্দিন আরও বলেন, পারভেজের মরদেহ পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেছে। তার মরদেহ গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে নিয়ে যাচ্ছি। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চন্দ্রগঞ্জের কামারহাট ঈদগাহ ময়দানে তার জানাযা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ঢাকার কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম মোস্তফা বলেন, পারভেজের মাথার বাম পাশে গুলি লেগেছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। শহীদ সোহরাওয়র্দী মেডিকেল কলেজ হাসাপাতালে তার মরদেহের ময়নাতদন্ত করা হয়। পারভেজের মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তার মৃত্যুর ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
এআই ক্যামেরাএআই ক্যামেরা

নতুন করে ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

জুন 18, 2026
বন্ধ

রেললাইনে বালুভর্তি ট্রাক উল্টে কুড়িগ্রামের রেল যোগাযোগ বন্ধ

জুন 18, 2026
রেমিট্যান্স প্রবাহ

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮.৩ শতাংশ

জুন 18, 2026
Latest News
এআই ক্যামেরাএআই ক্যামেরা

নতুন করে ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

বন্ধ

রেললাইনে বালুভর্তি ট্রাক উল্টে কুড়িগ্রামের রেল যোগাযোগ বন্ধ

রেমিট্যান্স প্রবাহ

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮.৩ শতাংশ

নতুন দায়িত্ব

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী

ফ্যামিলি কার্ড

বোয়ালমারীতে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু

ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা

মিছিল

ফেনীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৫ কর্মী আটক

নির্মাণ

দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের জন্য পাঁচটি পেট্রোল ভেসেল নির্মাণে নতুন মাইলফলক

চুরি

আইফোন চুরির অপবাদে শিক্ষার্থীকে হত্যা অভিযোগ, মরদেহ নিয়ে থানা ঘেরাও

প্রতারণা

পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, টাকা নিতে গিয়ে ধরা দুজন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa