হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার আবেদনও জানানো হয়েছে।

রবিবার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দাখিল করেন।
রিটে বলা হয়েছে, হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ হিসেবে গণ্য করা হতে পারে। এ কারণে ড. ইউনূসসহ সংশ্লিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্যদের ভূমিকা তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।
এছাড়া ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাসহ মোট ২৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপের নির্দেশনাও প্রার্থনা করা হয়েছে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
এর আগে একই বিষয়ে আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম একটি লিগ্যাল নোটিশ পাঠালেও কোনো সাড়া না পাওয়ায় তিনি এই রিট দায়ের করেন। বিষয়টি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানির জন্য উঠতে পারে বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



