Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় দাদাগিরি করতে গিয়ে ভারত কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে : দুলু
জাতীয়

দাদাগিরি করতে গিয়ে ভারত কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে : দুলু

By Mynul Islam Nadimডিসেম্বর 7, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারত তার সকল প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাদ দিয়ে দাদাগিরি করতে গিয়ে এখন নিজেই কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। নিজের দেশের বিদেশী মিশন ও দূতাবাসগুলোকে নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে। মালদ্বীপ, শ্রীলঙ্কা-বাংলাদেশ সব রাষ্ট্রকে তারা অবহেলা করে নিজেরাই এখন বিপদগ্রস্ত। ধীরে ধীরে ভারত বিশ্বের মানচিত্রে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে।

dulu

Advertisement

আজ শনিবার বিকালে নাটোর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নেয়ামত উল্লাহ নান্নুর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, জুলাই আগস্টের বিপ্লব ছিল বাংলাদেশের গণ মানুষের বিল্পব। ভারত সরকার ভুলে গেছে একটি দেশের সম্পর্ক হয় আরেকটি দেশের সঙ্গে কোন ব্যক্তির সঙ্গে নয়। কিন্তু ভারত সরকার ও উগ্র হিন্দুরা হাসিনার পতনে মর্মাহত হয়ে বাংলাদেশের সকল মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু-মুসলিম খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের সু-সম্পর্ক নষ্ট করার পাঁয়তারা করছে। চিরদিন এদেশের মানুষ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টানসহ সকলে মিলেমিশে পাশাপাশি অবস্থান করেছে। এদেশে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা হানাহানি জীবনহানির ঘটনা ঘটেনি। ভারতেই এসব সাম্প্রদায়িক দাঙ্গা হানাহানি জীবনহানির ঘটনা ঘটে। তাই আমাদের দেশের সকল মানুষকে সব সময় সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, পতিত হাসিনা সরকার ও তার দোসরদের দেশের ভিতর বাহির যে কোন ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে। কোন ষড়যন্ত্র টের পেলে দেশের সকল দলমত ধর্ম বর্ণের মানুষ একত্র হয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।

দুলু বলেন, ভারতের উচিত হাসিনার শোক ভুলে ব্যক্তি নয়, বাংলাদেশ নামক রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্র হিসেবে সম্পর্ক বজায় রাখা। কোন ব্যক্তির সঙ্গে নয়।

সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা

লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিনের সভাপতিত্বে স্থানীয় খোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন দুলুর সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম আবুল ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক প্রয়াত নেতা নেয়ামত উল্লাহ নান্নুর ছেলে সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
প্রবাসী কার্ড

প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’

জুন 11, 2026
জাতীয় বাজেট

ইতিহাসের সবচেয়ে বড় বাজেট নিয়ে আজ সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার

জুন 11, 2026
বরাদ্দ

নতুন পে-স্কেলের জন্য আপাতত আলাদা বরাদ্দ থাকছে না!

জুন 11, 2026
Latest News
প্রবাসী কার্ড

প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’

জাতীয় বাজেট

ইতিহাসের সবচেয়ে বড় বাজেট নিয়ে আজ সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার

বরাদ্দ

নতুন পে-স্কেলের জন্য আপাতত আলাদা বরাদ্দ থাকছে না!

বাজেট

বাজেটে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

ঐক্যবদ্ধ

একসঙ্গে থাকলে ফুলের পাপড়ি দিয়ে হীরার কলিজা কাটা সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

সরবরাহ বন্ধ

যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বজ্রসহ বৃষ্টি

৭ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা

শিক্ষার্থী

প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

পুশইন

পুশইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির নজরদারি ও মাইকিং

দেশের সীমান্ত পাহারা

দেশের সীমান্ত পাহারার বিস্ময়কর মর্যাদা ও ফজিলত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa