রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম কনক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১১ জুন) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। একইসঙ্গে তিনি তার হাতে লেখা পদত্যাগপত্রও সেখানে শেয়ার করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লেখা ওই পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর থেকে তিনি ছাত্র উপদেষ্টা দপ্তরের দায়িত্ব পালন করে আসছেন। তবে একাডেমিক ও গবেষণামূলক কাজের ব্যস্ততার কারণে এ দায়িত্ব পালন অব্যাহত রাখা তার পক্ষে সম্ভব নয়। তাই তিনি ২০২৬ সালের ১১ জুন বিকেল থেকে ছাত্র উপদেষ্টা পদ থেকে অব্যাহতি চান।
এ বিষয়ে অধ্যাপক আমিরুল ইসলাম বলেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। মূলত একাডেমিক ব্যস্ততা এবং লেখালেখিতে মনোযোগ দিতে না পারার কারণে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ জানান, পদত্যাগপত্র হাতে পাওয়ার পর বিষয়টি বিস্তারিতভাবে জানা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



