জুমবাংলা ডেস্ক : বিশ্বে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় বৃহস্পতিবার বাংলাদেশের রাজধানী ঢাকা ছিল এক নম্বরে। আজ শুক্রবারও এর ব্যতিক্রম ঘটেনি। সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মানবিষয়ক প্রযুক্তি কোম্পানি আইকিউএয়ারের তালিকায় শুক্রবার সকাল সাড়ে ৯টায় ১০০টি শহরের মধ্যে দূষিত বাতাসে প্রথম অবস্থানে ছিল ঢাকা।

ঢাকার বাতাস

Advertisement

আগের দিন বৃহস্পতিবার সকাল ৯টা ৫৪ মিনিটে ১০০টি শহরের মধ্যে প্রথম অবস্থানে ছিল ঢাকা।

শুক্রবার ১৯৩ স্কোর নিয়ে আইকিউ এয়ারের তালিকার শীর্ষস্থানে রয়েছে ঢাকা। এ তালিকার দ্বিতীয় চিলির সান্টিয়াগো। শরটির স্কোর ১৮৫। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই ও দিল্লি।

আইকিউএয়ার জানিয়েছে, আজ সকালের ওই সময়ে ঢাকার বাতাসে মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ অতি ক্ষুদ্র কণা পিএম২.৫-এর উপস্থিতি ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইও) আদর্শ মাত্রার চেয়ে ২৭ দশমিক ৯ গুণ বেশি।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ছয়টি ক্যাটাগরিতে রাখা হয়েছে বিশ্বের ১০২টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০০-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

ভক্তকে কোলে তুলে নিলেন আল্লু অর্জুন

আজ সকাল সাড়ে ৯টায় ঢাকার বাতাসের স্কোর ছিল ১৯৪। এর মানে হলো সে সময়টাতে অস্বাস্থ্যকর বাতাসের মধ্যে বসবাস করতে হয়েছে রাজধানীবাসীকে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.