ঢালিউডের কুইন অপু বিশ্বাস আবারও সরাসরি মুখ খুললেন ইন্ডাস্ট্রির তিক্ততা নিয়ে। সম্প্রতি একটি পোশাকের দোকানে ফিতা কেটে উপস্থিত হয়ে হালকা গোলাপি লেহেঙ্গায় নজর কাড়েন নায়িকা। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে শুধু পোশাকের রঙ নয়, বরং নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন এবং ব্যবসা নিয়েও খোলাখুলি কথা বলেছেন অপু।

অপু বিশ্বাস জানান, সবসময়ই তিনি হালকা রঙের পোশাক পছন্দ করেন। ‘লাল শাড়ি’ সিনেমার সময় নিয়মিত লাল শাড়িতে দেখা গেলেও তার ব্যক্তিগত পছন্দে হালকা রঙই এগিয়ে।
নিজের বিয়ের পোশাক নিয়েও স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, লেহেঙ্গা ছিল হালকা রঙের, তবে ব্লাউজটি ছিল রঙিন। শাকিব খানের পছন্দের প্রসঙ্গে হেসে উত্তর দেন, আমি ঠিক জানতাম না, তবে হয়তো সে পছন্দ করেছে।
এছাড়া ঢালিউডের বর্তমান অবস্থা নিয়েও সরাসরি মন্তব্য করেন নায়িকা। তিনি বলেন,ও ২০০৭–২০০৮ সালে যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, তখন একটি ফুল ফেইজের চলচ্চিত্র দেখে ভক্ত তৈরি হতো। কিন্তু ২০১৬ সাল থেকে ইন্ডাস্ট্রিতে নোংরামি শুরু হয়েছে। এখন ইন্ডাস্ট্রি ডাস্টবিন হয়ে গেছে। পক্ষ-বিপক্ষ সব আছে, সবাইকে নিয়ে কাজ হয়, কিন্তু ঢালিউড এখন ডাস্টবিন ছাড়া কিছুই না।
অপু বিশ্বাসের এই মন্তব্য আবারও ঢালিউডের বর্তমান পরিস্থিতি ও তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিকে সামনে এনেছে, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এখন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


