বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার।

শনিবার (১৮ এপ্রিল) এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পেট্রোল, অকটেন, ডিজেল এবং কেরোসিনের এই নতুন দাম ঘোষণা করা হয়। বর্ধিত এই মূল্য আগামীকাল রবিবার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম পূর্বের ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এছাড়া প্রতি লিটার অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। পাশাপাশি প্রতি লিটার কেরোসিনের মূল্য ১৩০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


