জুমবাংলা ডেস্ক : নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বমুখীর মধ্যে পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। দিনাজপুরের হিলি বন্দর বাজারে গত দুই দিন আগে খুচরা বাজারে যে পেঁয়াজ বিক্রয় হয়েছে ৩০ টাকা কেজি দরে। এখন সেই পেঁয়াজ বিক্রয় হচ্ছে ৫০ টাকা কেজি দরে।

পেঁয়াজের দাম

Advertisement

এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। তবে ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দাম বৃদ্ধি পাচ্ছে, আবারো আমদানি শুরু হলে দাম স্বাভাবিক হবে।

শনিবার সকালে হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

ব্যবসায়ীরা জানায়, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের কারণে দেশি পেঁয়াজের দাম কখনো বাড়ছে আবার কখনো কমছে। গত দুই দিনের তুলনায় কেজিতে ২০ টাকা দাম বেড়েছে। বাজারে পেঁয়াজ প্রকারভেদে ৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আর এখন বন্দরের বাজারে খুঁজেই পাওয়া যাচ্ছে না ভারতীয় পেঁয়াজ।

নওগাঁয় কালো এলাচ চাষে স্বপ্ন দেখছেন যুবক

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ বলেন, ইমপোর্ট পারমিট (আইপি) মেয়াদ শেষ হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে ঈদুল ফিতরের পর থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। এখন দেশি পেঁয়াজ বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়তে শুরু করছে। ঈদুল আযহার আগে দাম আরো বাড়তে পারে। তবে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হলে দাম আরো কমে আসবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.