বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. আবুল কালাম বলেছেন, ধানের শীষ কেবল একটি প্রতীক নয়—এটি বাংলাদেশের মানুষের আস্থা, বিশ্বাস ও উন্নয়নের প্রতিচ্ছবি। তিনি বলেন, যতবারই ধানের শীষ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই দেশ ও স্থানীয় পর্যায়ে উন্নয়নের দৃশ্যমান অগ্রগতি হয়েছে। এই অগ্রযাত্রা থামিয়ে দিতেই একটি চক্র এখন পরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সেই ষড়যন্ত্রের জবাব দিতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

ধানের শীষ

Advertisement

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ছোট নারায়নপুর গ্রামে বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম আরও বলেন, ধানের শীষকে ঘিরে দেশে-বিদেশে নানা অপচেষ্টা চলছে। অতীতেও এ ধরনের ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে প্রতিবারই জনগণের রায়ে ধানের শীষ বিজয়ী হয়েছে। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সব ষড়যন্ত্র ব্যর্থ করে আবারও ধানের শীষের জয় নিশ্চিত হবে।

তিনি বলেন, বর্তমানে একটি দল জনগণের দ্বারে দ্বারে ভোট চাইছে। কিন্তু ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা কী ছিল, তা দেশের মানুষ ভালোভাবেই জানে। যখন মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে লড়াই করছিল, তখন তারা পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে অবস্থান নিয়েছিল। তাই আজ তারা ভোট চাইতে এলে জনগণের উচিত তাদের সেই ইতিহাসের প্রশ্ন ছুড়ে দেওয়া।

বিএনপি সম্পর্কে তিনি বলেন, এই দল জনগণের কাছে পরীক্ষিত ও প্রমাণিত একটি রাজনৈতিক শক্তি। এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল। ধানের শীষ প্রতীকটি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান নিজেই উপহার দিয়েছেন। তাই তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

জনসভায় আরও বক্তব্য দেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলন, লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.