Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় অনলাইনে ইলিশ কিনলেই বিপদ!
জাতীয়

অনলাইনে ইলিশ কিনলেই বিপদ!

By Saiful IslamMay 25, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : চাঁদপুরের ইলিশ মানেই মাছপ্রেমীদের কাছে লোভনীয় একটি ব্যাপার। এই ইলিশের জন্য মৌসুমে শুধু রাজধানী নয় দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ চাঁদপুরের ইলিশ কিনতে চান। অনলাইনেও রয়েছে এই ইলিশ বিক্রির অনেক প্ল্যাটফর্ম। তবে ফেসবুক ব্যবহার করে একটি গোষ্ঠী ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ উঠেছে।

Hilsha

Advertisement

ইলিশ বিক্রি বিভিন্ন লোভনীয় অফার দিয়ে ক্রেতাদের কাছ থেকে আগাম টাকা নিয়ে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে প্রতারকরা। পুলিশ এসব প্রতারকদের থেকে ক্রেতাদের সাবধান করে ইলিশ বিক্রির ফেসবুক পেজের একটি তালিকা দিয়েছে। চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাথে সমন্বয় করে এই তালিকা তৈরি করা হয়েছে।

পুলিশ বলছে, তালিকাভূক্ত পেজগুলো থেকে ইলিশ কিনলে ক্রেতারা প্রতারিত হবেন না।

সম্প্রতি চাঁদপুর জেলা প্রশাসনের সভাগুলোতে অনলাইনে ইলিশ ক্রয়ে প্রতারণার বিষয়ে অনেক অভিযোগ ওঠে। বিষয়টি গুরুত্ব দিয়ে প্রতিরোধের জন্য কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ‘অনলাইনে ইলিশ ক্রয়ে প্রতারক হতে সাবধান!’ হওয়ার জন্য সতর্কতা হিসেবে এরইমধ্যে প্রচারণা শুরু করেছেন।

জেলা পুলিশ জানায়, ইদানিং চাঁদপুর জেলা পুলিশের কাছে বিভিন্ন মাধ্যমে অভিযোগ আসছে ফেসবুক এ ইলিশ বিক্রির নামে পেজের মাধ্যমে দেশি-বিদেশি ইলিশ ক্রেতাদের বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে, তাজা ইলিশের ছবি দিয়ে, বিভিন্ন লোভনীয় অফার দিয়ে ইলিশ মাছ ও ইলিশের ডিম বিক্রির কথা বলে অগ্রিম টাকা নিয়ে ক্রেতাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে। এমন অভিযোগ পুলিশ অনুসন্ধান করে জানতে পারে, এসব পেজ চাঁদপুর থেকে পরিচালিত নয়।

জেলা পুলিশ অনুসন্ধান করে যেসব পেজ চাঁদপুরের ব্যবসায়ীরা চালায় সেগুলোর একটি তালিকা তৈরি করে। এই পেজগুলো থেকে কেউ প্রতারণার শিকার হয়ে অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে জেলা পুলিশ।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সদস্যদের আওতায় অনলাইন ভিত্তিক তালিকাভূক্ত মাছ ব্যবসায়ীদের ফেসবুক পেজগুলো হচ্ছে- মাছের মেলা, চাঁদপুরের রূপালী ইলিশের বাজার, চাঁদপুর রুপালি ইলিশ, চাঁদপুর ইলিশ বাজার, চাঁদপুর তাজা ইলিমের বাজার (জুরা), চাঁদপুরের ইলিশ, ফ্রেশ পণ্য (Freshponno), আস সুন্নাহ হালাল উপার্জন, রুহামা ফুডস (Ruhama Foods), চাঁদপুর ফিস (Chandpur Fish), মেসার্স আলম ট্রেডার্স, ফ্রেস মৎস্য ভাণ্ডার, তাজা ফিস, রারজান আক্তার (Rarjan Akter), চাঁদপুরের মাছের বাজার, এক্সসেপশনাল টি অ্যান্ড প্রডাক্টস (Exceptional Tea & Products), পঙ্খীরাজ (Pankhiraz), নগদ বাজার অনলাইন শপিং (Nogodbazar Onlice Shopping), পাঁচ মিশালী, ইলিশ বাড়ি।

তাজা ইলিশ আসল বাজার, ইনটাইম ম্যানেজমেন্ট, খান এন্টারপ্রাইজ, ইলিশ ভাইয়া চাঁদপুর, ইলিশ তনয়া, রূপালী বাজার, মাছ বিচিত্রা, অর্গানিক ভাইয়া, বহরিয়া ফিস।

চাঁদপুর জেলা মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আবদুল বারী জমাদার মানিক বলেন, ইলিশ ও অন্যান্য মাছ বিক্রির জন্য আমরা কিছু পেজের তালিকা করেছি। সেগুলো ছাড়াও তালিকায় অন্তর্ভূক্তির জন্য সমিতির সাথে যোগাযোগ করতে পারবেন।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তালিকা বর্হিভূত অন্যান্য অনলাইন পেজ থেকে সংশ্লিষ্টদের ইলিশ কেনার বিষয়ে প্রতারণা নিয়ে সতর্ক থাকতে হবে। যেকোনো প্রয়োজনে জেলা পুলিশের হটলাইন নম্বরে (০১৩২০১১৬৮৯৮) যোগাযোগ করতে পারবেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

June 22, 2026
Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

June 22, 2026
muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

June 22, 2026

Latest News

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

PM

মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Lake

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে লেক ভ্রমণে ডা. জুবাইদা

পদোন্নতি বঞ্চিত

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন যাচাইয়ে কমিটি

Shajid

শেওড়াপাড়ায় ইটের আঘাতে আহত সেই সাজিদ আর নেই

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa