Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক সচ্ছলতা আনাই আমাদের মূল লক্ষ্য’
জাতীয়

‘দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক সচ্ছলতা আনাই আমাদের মূল লক্ষ্য’

By Mynul Islam NadimFebruary 6, 20262 Mins Read

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষ প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “বিএনপির অপর নাম গণতন্ত্র, আর গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি। দেশের পরিকল্পনার রূপরেখা জনগণের কাছে তুলে ধরেছি। দরিদ্রদের জন্য ফ্যামিলি কার্ড সরবরাহ, দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক সচ্ছলতা আনাই আমাদের মূল লক্ষ্য। তবে আমাদের প্রতিদ্বন্দ্বী দল ভোটের বিনিময়ে শুধু জান্নাতের লোভ দেখাচ্ছে।”

সচ্ছলতা

Advertisement

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে মগনামা উচ্চ বিদ্যালয় মাঠে মগনামা ও উজানটিয়া ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও উল্লেখ করেন, “বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন দেশের লবণচাষিরা তাদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য পান। এখন লবণের মাঠে ন্যায্য মূল্য নেই, আর ঢাকায় মানুষ এক কেজি লবণ ৪০ টাকা কিনছে, কিন্তু লবণচাষিরা কেজিতে ১০টাকাও পাচ্ছে না—এটা চরম বৈষম্য।”

সালাহউদ্দিন আহমদ বলেন, “দরিদ্র লবণচাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছি এবং তা বাস্তবায়ন করেছি। অন্তর্বর্তীকালীন সরকার অভিজ্ঞতার অভাবে লবণ আমদানি নিয়ে পরিকল্পনা করায় দাম কমে গিয়েছে। আমাদের অনুরোধে তারা আমদানি বন্ধ করেছে, ফলে সামনে লবণের দাম বৃদ্ধি পাবে। বিএনপি ক্ষমতায় এলে আমরা লবণচাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করব।”

এসময় উপজেলার রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন—উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, উপজেলা পরিষদের সাবকে চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, জেলা ওলামাদলের সভাপতি আলী হাসান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন, মহিলাদলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু, মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী, উজানটিয়া ইউনিয়ন সভাপতি রেজাউল করিম মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদীদ মুকুটসহ অনেকে।

একইদিন সন্ধ্যা ৭টায় তিনি পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, “বিএনপি ক্ষমতায় এলে ব্যবসায়ীসহ সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করা হবে।”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
এনআইডি নবায়ন

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

June 27, 2026
us embassy

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

June 27, 2026
asif

সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে : আসিফ মাহমুদ

June 27, 2026

Latest News

এনআইডি নবায়ন

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

us embassy

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

asif

সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে : আসিফ মাহমুদ

তথ্য প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য প্রতিমন্ত্রী

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে ক্যামেরা স্থাপনের নির্দেশ

Logo

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামীকাল

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

৮ হাজার শ্রমিকের কাজে যোগদানের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আশ্বাস

এইচএসসি

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

News

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে : পররাষ্ট্রমন্ত্রী

কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa