রাষ্ট্রমালিকানাধীন বিশেষায়িত আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশেষায়িত ব্যাংকটি ডাটা এন্ট্রি অপারেটর পদে ৩০০ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ জুন পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
একনজরে দেখে নিন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম : আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক
পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর
লোকবল নিয়োগ : ৩০০ জন (স্থায়ী)
যোগ্যতা
* যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
* কম্পিউটার ব্যবহার সংক্রান্ত কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
* কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২৮ শব্দের গতি থাকতে হবে।
বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী)। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে।
বয়সসীমা : ১ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
নির্বাচন পদ্ধতি : প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা কম্পিউটার ব্যবহারের ওপর ‘ব্যবহারিক পরীক্ষা’ দেবেন। ব্যবহারিক পরীক্ষায় সফল হওয়ার পর চূড়ান্ত মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ সম্পন্ন হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


