জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আজ বৃহস্পতিবার রাত ৮টায় শপথ নিতে পারেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ইতিমধ্যে শপথ নেওয়ার জন্য ফ্রান্স থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।

Dr Yunus

Advertisement

অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হিসেবে শপথ নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনূস কোথায় থাকবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে একটি সূত্র জানিয়েছে, ড. ইউনূসের জন্য প্রস্তুত করা হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা।

বৃহস্পতিবার সকাল থেকে পরিচ্ছন্নতা কর্মীরা ভবনটি সাজানো গোছানোর কাজ করছে। ভবনের চারপাশের সীমানা প্রাচীরের গাছের ঝুল কাটা হচ্ছে। আধা খোলা প্রধান ফটকের ভেতরে পরিচ্ছন্নতা কর্মীদের ঝাড়ু দিতে দেখা যায়।

এর আগে ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান এবং ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমান তাদের দায়িত্বের দিনগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই ছিলেন।

২০০৮ সালে এক-এগারোর পট পরিবর্তনের পর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদও এ ভবনেই থেকেছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে বাংলাদেশ সময় বুধবার রাতে প্যারিস থেকে দেশের পথে রওনা হয়েছেন ইউনূস। দুপুরে বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

বিমানবন্দর থেকে ইউনূস প্রথামে যাবেন মিরপুরের ইউনূস সেন্টারে। সামরিক প্রোটোকলে নিরাপত্তা দিয়ে তাকে সেখানে নিয়ে যাওয়া হবে। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে তাকে সংবর্ধনা জানাবেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

ক.নড.ম তৈরি হয় কোন প্রাণীর অংশ থেকে

দেশের পথে রওনা দেওয়ার আগে জাতির উদ্দেশে ইউনূস বলেন, ‘আসুন, আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করি। আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.