জুমবাংলা ডেস্ক : বেকারদের চাকরির কথা বলে প্রতারণা করছে একটি চক্র। বিভিন্নভাবে তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এতে নিঃস্ব হয়ে পড়ছে চাকরিপ্রত্যাশীর পরিবারগুলো। চক্রটি বিভিন্ন সময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আদলে বিজ্ঞপ্তি দিয়েও প্রতারণা করে আসছে।

ডিবি প্রধান হারুন

Advertisement

এমন চার প্রতারককে গ্রেপ্তার করেছে ডিবি। আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপির ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

নিজেকে সুখী দাবি করে সেই শিশু—‘আমার সবকিছু আছে, আমার মা’নিজেকে সুখী দাবি করে সেই শিশু—‘আমার সবকিছু আছে, আমার মা’
গ্রেপ্তারকৃতরা হলেন মো. ফরিদুল ইসলাম, মো. নাসির চৌধুরী, মো. নাসিম মাহমুদ ও জুয়েল রানা। রেলপথ মন্ত্রণালয়ের এমএলএসএস পদের চাকরী দেওয়ার কথা বলে এক জনের কাছ থেকে ১২ লক্ষ টাকা নিয়ে নিয়োগপত্র প্রদান করে এই চক্র।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, দুই-তিন বছর যাবৎ চাকরিপ্রত্যাশীদের সাথে প্রতারণা করে আসছে। এর মাধ্যমে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

প্রতারণা এড়াতে চাকরিপ্রত্যাশীদের তিনি চারটি পরামর্শ দেন

১. যে কোনো চাকরিতে যোগ্যতার ভিত্তিতে লোক নিয়োগ দেওয়া হয়। অনৈতিক উপায়ে চাকরি পাওয়ার চেষ্টা না করা।

২. প্রতারক চক্র ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়ে প্রতারণা করে থাকে। তাই বিজ্ঞপ্তির সত্যতা যাচাই করার জন্য জাতীয় দৈনিক সংবাদপত্র ও সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটের সহায়তা নেওয়া।

৩. সরকারি চাকরিতে কেবল মাত্র সরকার নির্ধারিত ফি পরিশোধ করে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত নির্দেশনা মোতাবেক যথাযথ নিয়ম অনুসরণ করেই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করা।

৪. প্রতারিত হলে নিকটস্থ থানা পুলিশকে তাৎক্ষণিক অবহিত করা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.