ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক স্থানীয় নেতা আবদুল আজিজ (৬৬)–কে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।

শনিবার রাত ৮টা ৫৫ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জের দড়িগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা ডিবির (দক্ষিণ) অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমন। পরে তাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতার হওয়া আবদুল আজিজ দড়িগাঁও গ্রামের মৃত আলিম উদ্দীনের ছেলে এবং বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম বা সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



