Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় হিরো আলমের ওপর হামলার অধিকতর তদন্তে ডিবি
জাতীয়

হিরো আলমের ওপর হামলার অধিকতর তদন্তে ডিবি

By Saiful IslamJuly 23, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় করা মামলা অধিকতর তদন্তের দায়িত্ব পেয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ শনিবার (২২ জুলাই) বনানী থানা থেকে মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়।

হিরো আলমের ওপর হামলার অধিকতর তদন্তে ডিবি

Advertisement

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। এখন থেকে মামলাটির তদন্ত করবে গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগ।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, হিরো আলমের ওপর হামলার ঘটনার পর অভিযুক্তদের ডিএমপির গোয়েন্দা (ডিবি) বিভাগ গ্রেপ্তার করেছে। শুরু থেকে এ বিষয়ে ডিবি তদন্ত করে আসছিল।

ডিবির একটি সূত্র জানায়, হিরো আলমের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার ঘটনার ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলমান।

প্রসঙ্গত, গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোট চলাকালে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে যান হিরো আলম। এ সময় নৌকা প্রতীকের কর্মী ও সমর্থকেরা পেছন থেকে তার উদ্দেশে গালাগাল করতে থাকেন এবং কেন্দ্র থেকে বেরিয়ে যেতে বলেন।

পরিস্থিতি উত্তপ্ত হলে দায়িত্বরত পুলিশ সদস্যরা নিরাপত্তা দিয়ে হিরো আলমকে স্কুল ফটকের বাইরে পৌঁছে দেন। তখন নৌকার ব্যাজধারী ব্যক্তিরা ধাওয়া দিয়ে তাকে রাস্তায় ফেলে পেটান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সরকারি ছুটি

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

July 5, 2026
বন্যার সতর্কতা

৫ জেলায় বন্যার সতর্কতা

July 5, 2026
কমলাপুর স্টেশন

২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

July 5, 2026

Latest News

সরকারি ছুটি

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

বন্যার সতর্কতা

৫ জেলায় বন্যার সতর্কতা

কমলাপুর স্টেশন

২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

NBR

অডিটের নামে অর্থ আদায়ের প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর

প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী জনগণের সাহস ও গৌরবের প্রতীক : প্রধানমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৭১ যাত্রী

বোর্ডিং গেটে ৫ জন ধরার খবরে পালালেন ৭১ যাত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

Monla

মোংলা থেকে ২৮৫ কি.মি. দূরে নিম্নচাপ, ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

Rain

৬ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa