Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সারা দেশে জেলা পরিষদের প্রশাসক হলেন যারা, প্রজ্ঞাপন জারি
জাতীয় স্লাইডার

সারা দেশে জেলা পরিষদের প্রশাসক হলেন যারা, প্রজ্ঞাপন জারি

By Sibbir OsmanApril 27, 2022Updated:April 27, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক: দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ শেষ হওয়ায় পরিষদ বিলুপ্ত ঘোষণা করে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য সদ্য বিদায়ী চেয়ারম্যানদের জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

বিদায়ী চেয়ারম্যানদের প্রশাসকের দায়িত্ব দিয়ে ২৭ এপ্রিল স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়।

স্থানীয় সরকার সচিব হেলালুদ্দীন আহমেদ প্রজ্ঞাপনের কথা নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন, ২০০০ এর ধারা ৫ অনুযায়ী জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২২ অনুযায়ী ( সংশোধিত) দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার তারিখ থেকে ৫ বছর উত্তীর্ণ হওয়ায় পরিষদসমূহ বিলুপ্ত হয়েছে।

‘এই অবস্থায়, জেলা পরিষদ আইন, ২০০০ এর ধারা ৮২ অনুযায়ী সরকার কর্তৃক প্রশাসক নিয়োগের পূর্ব পর্যন্ত উক্ত আইনের ধারা ৭৫-এ প্রদত্ত ক্ষমতাবলে প্রত্যেক জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য বিদায়ী চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে দায়িত্ব অর্পণ করা হলো। ‘

এর আগে বুধবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।
সারা দেশে জেলা পরিষদের প্রশাসক হলেন যারা, প্রজ্ঞাপন জারি

Advertisement

যারা জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পেয়েছেন-

রংপুর বিভাগ–পঞ্চগড় জেলা পরিষদে মো. আনোয়ার সাদাত, ঠাকুরগাঁওয়ে মু. সাদেক কুরাইশী, দিনাজপুরে আজিজুল ইমাম চৌধুরী, রংপুর জেলা পরিষদে বেগম ছাফিয়া খানম, নীলফামারীতে জয়নাল আবেদীন, লালমনিরহাটে মো. মতিয়ার রহমান, কুড়িগ্রামে মো. জাফর আলী, গাইবান্ধায় মো. আতাউর রহমান;

ঢাকা বিভাগ–ঢাকায় মো. মাহবুবুর রহমান, টাঙ্গাইলে ফজলুর রহমান খান ফারুক, কিশোরগঞ্জে জিল্লুর রহমান, মানিকগঞ্জে গোলাম মহিউদ্দিন, মুন্সীগঞ্জে মো. মহিউদ্দিন, গাজীপুরে আখতারুজ্জামান, নরসিংদীতে আব্দুল মতিন ভূঁইয়া, নারায়ণগঞ্জে আনোয়ার হোসেন, রাজবাড়িতে ফকির আব্দুল জব্বার, ফরিদপুরের শামসুল হক, গোপালগঞ্জে চৌধুরী এমদাদুল হক, মাদারীপুরে মুনির চৌধুরী, শরীয়তপুরে ছাবেদুর রহমান;

ময়মনসিংহ বিভাগ–ময়মনসিংহে ইউসুফ খান পাঠান, শেরপুরে হুমায়ুন কবির, নেত্রকোনায় প্রশান্ত কুমার রায়, জামালপুরে ফারুক আহমেদ চৌধুরী;

চট্টগ্রাম বিভাগ–চট্টগ্রামে মোহাম্মদ আব্দুস সালাম, কক্সবাজারে মোস্তাক আহমদ চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ায় মোহাম্মদ শফিকুল আলম, কুমিল্লায় আবু তাহের, চাঁদপুরে ওচমান গনি পাটোয়ারী, ফেনীতে খায়রুল বাশার মজুমদার, নোয়াখালীতে ডা. এ বি এম জাফর উল্লাহ, লক্ষ্মীপুরে মো. শাহজাহান;

রাজশাহী বিভাগ–রাজশাহীতে মোহাম্মদ আলী সরকার, চাঁপাইনবাবগঞ্জের মোহাম্মদ আশরাফুল হক (যিনি সর্বশেষ প্যানেল চেয়ারম্যান ছিলেন), সিরাজগঞ্জে মো আব্দুল লতিফ বিশ্বাস, নাটোরে সাজেদুর রহমান খান, নওগাঁয় এ কে এম ফজলে রাব্বী, বগুড়ায় মকবুল হোসেন ও জয়পুরহাটে আরিফুর রহমান;

খুলনা বিভাগ–খুলনায় শেখ হারুনুর রশিদ, সাতক্ষীরায় মো. নজরুল ইসলাম, বাগেরহাটে শেখ কামরুজ্জামান টুকু, মেহেরপুরে গোলাম রসুল, কুষ্টিয়ায় রবিউল ইসলা, চুয়াডাঙ্গায় শেখ সামসুল আবেদিন, ঝিনাইদহে কনক কান্তি দাস, যশোরে সাইফুজ্জামান পিকুল, মাগুরায় পঙ্কজ কুমার কুন্ডু ও নড়াইলে মোহাম্মদ সুলতান মাহমুদ (যিনি সর্বশেষ প্যানেল চেয়ারম্যান ছিলেন);

বরিশাল বিভাগ–বরিশালে মইদুল ইসলাম, বরগুনায় মো. দেলোয়ার হোসেন, পটুয়াখালীতে খলিলুর রহমান এবং ভোলায় আব্দুল মুমিন টুলু;

সিলেট বিভাগ–সিলেটে জয়নাল আবেদীন (যিনি সর্বশেষ প্যানেল চেয়ারম্যান ছিলেন), সুনামগঞ্জের নুরুল হুদা মুকুট, মৌলভীবাজারে মিছবাহুর রহমান এবং হবিগঞ্জে ডা. মুশফিক হোসেন চৌধুরী।

এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা, রুটিন প্রকাশ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa