জুমবাংলা ডেস্ক : ডিসেম্বরের পর সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

jamat islam

Advertisement

শনিবার দুপুরে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা এক সঙ্গে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, সেভাবে আগামী নির্বাচনে যদি পাঁচ আগস্টের চেতনায় ঐক্যবদ্ধ থাকি,তাহলে আওয়ামী ফ্যাসিবাদের রাজনৈতিক মৃত্যু এদেশে নিশ্চিত হবে।

গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগ দল হিসেবে গণতান্ত্রিক নয়, তারা ফ্যাসিস্ট। গণতন্ত্রের সঙ্গে তারা যায় না। জনগণই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যাবে কি যাবে না।

তিনি বলেন, পাঁচ আগস্ট শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন। তিনি এখন যেখানে আছেন সেটা ষড়যন্ত্রীদের জায়গা।

স্মার্টফোনের গড় আয়ু কতদিন

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র ততই বাড়তে থাকবে: তারেক রহমাননির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র ততই বাড়তে থাকবে: তারেক রহমান
কর্মী সম্মেলনে মানিকগঞ্জ জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মো. কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত আলী, ঢাকা উত্তর অঞ্চল টিম সদস্য মাওলানা মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুর রহমানসহ জামায়েত ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দ ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.