Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা ম্যাকগার্ক ঝড়েও হায়দরাবাদকে ছুঁতে ব্যর্থ দিল্লি
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ম্যাকগার্ক ঝড়েও হায়দরাবাদকে ছুঁতে ব্যর্থ দিল্লি

By Tarek Hasanএপ্রিল 21, 20243 Mins Read

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে দুঃস্বপ্নের মতো একটি ম্যাচ শুরু করেছিল দিল্লি ক্যাপিটালস। কারণ তাদের প্রতিপক্ষ যে আইপিএলের চলতি আসরে ‘রানরাইজার্স’ তকমা পাওয়া দল সানরাইজার্স হায়দরাবাদ। পাওয়ারপ্লের বিশ্বরেকর্ড গড়ে এদিন তারা ৬ ওভারে ১২৫ রান তোলে। তবে শেষটা ঠিক শুরুর মতো না পেলেও তারা স্বাগতিক দিল্লিকে ২৬৭ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়। সেই রানতাড়ায় ঝড় তোলেন দিল্লির ওপেনার জ্যাক ফ্রেসার-ম্যাকগার্ক। তবে সেটি যথেষ্ট ছিল না, ফলে ঋষভ পান্তরা ৬৭ রানে হেরেছেন।

রানরাইজার্স

Advertisement

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতকাল (শনিবার) হায়দরবাদকে আতিথ্য দিতে নেমে রানপাহাড়ে চাপা পড়ে দিল্লি। ২২ ছক্কা ও ১৮ চারে তারা নির্ধারিত ওভারে ২৬৬ রান করে। প্রায় প্রতি ম্যাচে ঝড় তোলা হায়দরাবাদ ওপেনার ট্রাভিস হেড ৮৯, অভিষেক শর্মা ৪৬ ও শাহবাজ আহমেদ ৫৯ রান করেন। রানতাড়ায় শুরুতে হোঁচট খেলেও পরে সামলে নেন দিল্লির মিডল অর্ডাররা। তবে শেষ পর্যন্ত আর বড় লক্ষ্য ছোঁয়া হয়নি।

ব্যাটিংয়ের শুরুতেই দুই ওপেনার পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নারকে দ্রুত হারিয়ে ফেলে দিল্লি। ঝড়ের আভাস দিয়েও ৫ বলে ১৬ রান করে ফিরে যান পৃথ্বী। যার সব রানই এসেছে চারের বাউন্ডারিতে। আরেক প্রান্তে থাকা ওয়ার্নার ফিরেছেন মাত্র ৩ বলে, করেন মাত্র ১ রান। এরপর তিন নম্বরে নামা অস্ট্রেলিয়ান তরুণ ফ্রেজার-ম্যাকগার্ক ইনিংস মেরামতের দায়িত্ব নিয়েই ঝড় তোলেন। মাত্র ১৫ বলে তিনি আইপিএল ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন।

যদিও সেই ইনিংস বেশি লম্বা করতে পারেননি ম্যাকগার্ক। ১৮ বলে ৫টি চার ও ৭টি ছক্কায় থামেন ৬৫ রান করে। তাকে দারুণ সঙ্গ দিয়ে ঝড় তুলছিলেন স্থানীয় তরুণ অভিষেক পোড়েলও। কিন্তু তিনিও ৪২ রান করে ফিরলে বিপর্যয়ে পড়ে যায় দিল্লি। মাত্র ২২ বলের ইনিংসে এই ২১ বছর বয়সী ব্যাটার ৭টি চার ও একটি ছক্কা হাঁকান। দিল্লির বিপদ আরও বাড়ে অল্প সময়ে আরও দুই ব্যাটারকে হারিয়ে। ত্রিস্তান স্টাবস ১০ এবং ললিত যাদব ফেরেন ৭ রান করে। ফলে ক্রিজে একা হয়ে যান অধিনায়ক পান্ত। তাকে কেউ যোগ্য সঙ্গ দিতে না পারার পাশাপাশি নিজেও রান তুলেছেন তুলনামূলক ধীরগতিতে।

মূলতে সেভাবে ব্যাট-বলে মেলাতে পারছিলেন না এই তারকা ব্যাটার। ৩৫ বলে ৫টি চার ও একটি ছক্কায় তিনি ৪৪ রান করে ফিরলে দিল্লির বড় হার নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ১৯৯ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ফলে ৬৭ রানের জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেল প্যাট কামিন্সের হায়দরাবাদ। সাত ম্যাচে তাদের ৫টিতে। ম্যাচটিতে তাদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন পি নাতারাজন। এছাড়া দুটি করে উইকেট নেন মায়াঙ্ক মারকান্দে ও নিতীশ কুমার রেড্ডি।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে হায়দরাবাদ মাত্র পাঁচ ওভারেই দলীয় ১০০ রান পূর্ণ করেছিল। ১৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন ওপেনার ট্র্যাভিস হেড। ওপেনিং জুটিতে অভিষেক শর্মার সঙ্গে মিলে তোলেন ১৩১ রান। প্রথমে ১২ বলে ২টি চার ও ৬টি ছক্কায় ৪৬ রান করে আউট হন অভিষেক শর্মা। এরপর একই বোলার কুলদীপ যাদব ফেরান এইডেন মার্করাম এবং ট্র্যাভিস হেডকেও। ৩২ বলে ১১টি চার ও ৬টি ছক্কায় ৮৯ রান করেন হেড। শেষদিকে নিতীশ ২৭ বলে ৩৭, আব্দুল সামাদ ৮ বলে ১৩ রান এবং শাহবাজ আহমেদ ২৯ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংসে সফরকারীদের বড় লক্ষ্য এনে দেন।

তীব্র গরমে হাসপাতালগুলোতে জরুরি রোগী ছাড়া ভর্তি না করার নির্দেশ

কুলদীপ চার উইকেট নিয়ে হায়দরাবাদের ইনিংসে কিঞ্চিৎ লাগাম টেনেছেন। তবে এর জন্য খরচ করেন ৫৫ রান। দিল্লির বোলারদের মধ্যে সবচেয়ে ইকোনমিক্যাল ছিলেন অক্ষর প্যাটেল। ৪ ওভারে দিয়েছেন ২৯ রান। বাকি সকলেই রান দিয়েছেন ওভারপ্রতি ১৩ এর বেশি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
গোলরক্ষক ভোজিনহা

গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের

জুন 17, 2026
অভিনেত্রী কেয়া পায়েল

মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল

জুন 17, 2026
আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান

আলজেরিয়ার গোলরক্ষক যে কারণে মুখে মাস্ক পড়ে খেললেন

জুন 17, 2026
Latest News
গোলরক্ষক ভোজিনহা

গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের

অভিনেত্রী কেয়া পায়েল

মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল

আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান

আলজেরিয়ার গোলরক্ষক যে কারণে মুখে মাস্ক পড়ে খেললেন

মেসি

বিশ্বকাপে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড মেসির, ১২তম ম্যান অব দ্য ম্যাচ জয়

মেসি

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি, বিশ্বকাপে নতুন মাইলফলক

প্রথম হ্যাটট্রিক

বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক

মেসির গোল

আবারও মেসির গোল, আর্জেন্টিনা ২-০ আলজেরিয়া

মেসির গোল

মেসির দারুণ গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

আর্জেন্টিনা

আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু, আলজেরিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশ

রোমাঞ্চ

এমবাপের জোড়া গোলে ফ্রান্সের রোমাঞ্চকর জয়, সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে দারুণ প্রত্যাবর্তন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa