Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রভিডেন্ট ও গ্র্যাচুইটি ফান্ডে ২৭.৫ শতাংশ কর বাতিলের দাবি
জাতীয়

প্রভিডেন্ট ও গ্র্যাচুইটি ফান্ডে ২৭.৫ শতাংশ কর বাতিলের দাবি

By Saiful IslamOctober 25, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ডের আয়ের ওপর ২৭.৫ শতাংশ হারে কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বেসরকারি চাকরিজীবীরা। বেসরকারি চাকরিজীবীদের সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনসের পক্ষ থেকে এনবিআরে দেওয়া চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রভিডেন্ট ও গ্র্যাচুইটি ফান্ডে ২৭.৫ শতাংশ কর বাতিলের দাবি

Advertisement

সম্প্রতি এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বরাবর পাঠানো চিঠিতে বেসরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা এবং সরকারি-বেসরকারি চাকরিজীবীদের বৈষম্যের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, সঞ্চয় একটি জাতির বিনিয়োগ বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের মূল ভিত্তি। প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিল ও গ্র্যাচুইটি বা আনুতোষিক তহবিল গঠনের মাধ্যমে সাধারণত চাকরিজীবীদেরকে সঞ্চয়ে উৎসাহিত করা হয়। যা দেশের মোট সঞ্চয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বেসরকারি চাকরিজীবীরা চাকরি শেষে ভবিষ্যৎ তহবিলে জমানো টাকা ও তার ওপর সুদ/মুনাফা বাবদ আয় এবং আনুতোষিক তহবিলের কিছু টাকা পেয়ে থাকেন, এটা বেসরকারি চাকরিরতদের ভবিষ্যৎ আর্থিক ও সামাজিক সুরক্ষা হিসেবে কাজ করে। গ্র্যাচুইটি ফান্ড বা আনুতোষিক তহবিলের অর্থ পুরোটাই বেসরকারি প্রতিষ্ঠানকে জোগান দিতে হয়।

২০১৬ সাল থেকে খাতভেদে ভবিষ্যৎ তহবিল ও আনুতোষিক তহবিলের অর্থ বিনিয়োগের সুদ/মুনাফার ওপর কর হিসেবে ১০ শতাংশ হারে উৎস কর কর্তন করা হতো। কিন্তু নতুন আয়কর আইনের অধীনে বেসরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ তহবিল ও আনুতোষিক তহবিলের আয়ের ওপর ২৭.৫ শতাংশ হারে কর আরোপে বিস্মিত হয়েছেন তারা। সঞ্চয় বা তহবিল বেসরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ আর্থিক ও সামাজিক সুরক্ষা হিসেবে কাজ করে। এই অবস্থায় তহবিলের আয়ের ওপর বাড়তি কর বসানোর অর্থ হলো এ ধরনের তহবিলকে নিরুৎসাহিত করা।

চিঠিতে আরও বলা হয়, সরকারি চাকরিজীবীদের জন্য ভবিষ্যৎ আর্থিক ও সামাজিক সুরক্ষা বিভিন্নভাবে নিশ্চিত করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ তহবিলে সরকার ১৩ শতাংশ হারে সুদ দিয়ে থাকে, এটা আমানতের ওপর সুদের সর্বোচ্চ হার। সরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ তহবিল ও আনুতোষিক তহবিলের আয়ের ওপর কোনো কর নেই। এছাড়া তাদের পেনশনও রয়েছে।

অন্যদিকে বেসরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা কম। তবুও বেসরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ তহবিলের আয়ের ওপর বাড়তি কর বেসরকারি চাকরিজীবীদেরকে ক্ষতিগ্রস্ত করবে এবং আনুতোষিক তহবিলের আয়ের ওপর বাড়তি কর সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়াবে। যার ফলে বৈষম্য বাড়বে এবং দেশের সঞ্চয় বিরূপভাবে প্রভাবিত হবে।

বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক স্বার্থ ও বেসরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ সুরক্ষার বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ডের আয়ের ওপর ২৭.৫ শতাংশ হারে কর পুনর্বিবেচনা করে বাতিল করার দাবি জানিয়েছে সংগঠনটি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন : স্বাস্থ্যমন্ত্রী

July 6, 2026
আযম খান

প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি : আযম খান

July 6, 2026
Current

বিল বাড়লেও কেন কমছে না লোডশেডিং, ব্যাখ্যা পিডিবির

July 6, 2026

Latest News

স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন : স্বাস্থ্যমন্ত্রী

আযম খান

প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি : আযম খান

Current

বিল বাড়লেও কেন কমছে না লোডশেডিং, ব্যাখ্যা পিডিবির

পুলিশের শীর্ষ কর্মকর্তা

পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

Honey

হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল: চক্রের ৫ সদস্য গ্রেফতার

আলভীর জামিন

অভিনেতা জাহের আলভীর জামিন আবারও নামঞ্জুর

ইউপি-পৌরসভা

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, প্রথম ধাপে ইউপি-পৌরসভা

ভারী বৃষ্টি

কক্সবাজারে ভারী বৃষ্টিতে চার জায়গায় পাহাড়ধস, ৯ জনের মৃত্যু

BCS

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

লোডশেডিং

বিদ্যুৎ ‘শর্টেজ’–এর জন্য নয়, ‘টেকনিক্যাল’ কারণে গ্রামের লোডশেডিং

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa