Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এজেন্সিপ্রতি হজযাত্রী কোটা একশ করার দাবি
জাতীয়

এজেন্সিপ্রতি হজযাত্রী কোটা একশ করার দাবি

By Saiful IslamDecember 21, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : পবিত্র হজ পালনে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের বেশিরভাগই বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে যান। হজযাত্রীরা যে এজেন্সির মাধ্যমে চূড়ান্ত নিবন্ধন করেন, তাদের তত্ত্বাবধানে হজ পালনে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

Hajj

Advertisement

সম্প্রতি এজেন্সিপ্রতি এক হাজার যাত্রীর কোটা নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব। আর এ নিয়ে এজেন্সি ও হজযাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এজেন্সিগুলো বলছে, এতে হজযাত্রীদের প্রয়োজনীয় সব সেবা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়বে। আর হজযাত্রীদের শঙ্কা, কাঙ্খিত সেবা না পেলে ঠিকমতো হজ পালন কঠিন হয়ে পড়বে। বিশেষ করে, প্রবীণ, অসুস্থ ও শিক্ষাগত যোগ্যতা কম এমন যাত্রীরা বড় বিপাকে পড়বে।

এমন পরিস্থিতিতে সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার স্বার্থে বিগত বছরগুলোর মতো এ বছরও এজেন্সিপ্রতি সর্বোচ্চ ৩০০ জন এবং সর্বনিম্ন ১০০ জন হজযাত্রীর চলমান পদ্ধতি অব্যাহত রাখার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকরা।

সংগঠনের আহ্বায়ক মো. আখতার উজ্জামান ও সদস্য সচিব মোহাম্মদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, একই এজেন্সির মাধ্যমে অধিকসংখ্যক হজযাত্রী পাঠালে হজযাত্রীদের কাক্সিক্ষত সেবা নিশ্চিত করা আদৌ সম্ভব হবে না এবং হজ ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা দেখা দেবে। ২০২৪ সালে এজেন্সিপ্রতি ২৫০ জন হজযাত্রীর বাধ্যবাধকতা থাকায় প্রায় সব এজেন্সি লিড সিস্টেমে কাজ করতে বাধ্য হয়েছিল। এতে হজযাত্রী এবং এজেন্সি মালিকদের মধ্যে মনোমালিন্য চরম পর্যায়ে পৌঁছেছিল। আর এ বছর এজেন্সিপ্রতি ১০০০ জনের বাধ্যবাধকতা থাকলে পুরো হজ ব্যবস্থাপনাই ভঙ্গুর হওয়া ও চরম অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা রয়েছে।

তারা আরও বলেন, আমরা জানতে পারলাম সব হজ এজেন্সির হজযাত্রীদের বাড়ি ভাড়া শুধু পাঁচজন প্রতিনিধির মাধ্যমে সম্পন্ন করার জন্য শর্তারোপ করা হয়েছে যা অবাস্তব ও অসম্ভব একটি পন্থা। শত শত এজেন্সির হজযাত্রীর বাড়ি ভাড়া করা পাঁচ জনের মাধ্যমে কীভাবে সম্ভব? কাজেই রোড টু মক্কা সার্ভিস প্রথা বাতিল করতে হবে।

এজন্য স্পর্শকাতর বিষয়টি অধিকতর গুরুত্ব ও অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়ে প্রধান উপদেষ্টা ও ধর্ম উপদেষ্টাকে জরুরি ভিত্তিতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আহ্বান জানাই।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Minister

পাঁচ বছরের বেশি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

জেট ফুয়েলের দাম

আরও কমলো জেট ফুয়েলের দাম

জাতীয় জাদুঘর

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মেসির সই করা জার্সি জাতীয় জাদুঘরে

মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa