আগে যে পরিমাণ তেল দেড় দিনে বিক্রি হতো, এখন তা দুই ঘণ্টায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। এ সময় তিনি আতিঙ্কত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল ক্রয় করার আহ্বানও জানান।

জ্বালানিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে। প্রতিদিন যে পরিমাণ তেলের প্রয়োজন সে পরিমাণ তেল আমরা সরবরাহ করছি।
বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আলোকসজ্জাসহ বিদ্যুতের অপ্রয়োজনীয় খরচ বন্ধ রাখার আহ্বান জানিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, মানুষের মাঝে যদি আতঙ্ক তৈরি হয়, তাহলে তা রোধ করা কঠিন।
সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, যে পরিমাণ তেল দেয়ার কথা দেয়া হচ্ছে। কিন্তু ইরান ঘটনার পর থেকে হঠাৎ বিক্রি বেড়ে গেছে। আগে যা দেড় দিনে বিক্রি হতো, এখন তা দুই ঘণ্টায় বিক্রি হয়। পেট্রোল সরবরাহ হয় না, এটা ঠিক নয়। মানুষ আতঙ্কিত হয়ে, লাইনে দাঁড়াচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


