দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় ছয়জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (৬ মে) চারটি জেলায় এ মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটে। নিহতদের মধ্যে নওগাঁয় তিনজন, নাটোরে একজন, সিরাজগঞ্জে একজন এবং লালমনিরহাটে একজন রয়েছেন।

বজ্রপাত

Advertisement

নওগাঁর মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় বজ্রপাতে তিনজন কৃষিশ্রমিক নিহত হন। বুধবার বিকেলে তারা মাঠে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাতের শিকার হন। নিহতদের মধ্যে মহাদেবপুর উপজেলার দিলিপ চন্দ্র বর্মন ও নিয়ামতপুর উপজেলার অনুকূল চন্দ্র মাহন্তের পরিচয় জানা গেছে। অপর একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক এবং নিয়ামতপুর থানার ওসি মাহাবুবুর রহমান নিশ্চিত করেছেন।

নাটোরের লালপুর উপজেলায় বজ্রপাতে আজিজ মণ্ডল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওগাঁড়া সুলতানপুর চর এলাকার মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর দগ্ধ হন এবং ঘটনাস্থলেই মারা যান। লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভুট্টাক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মো. ইউসুফ আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়। বুধবার দুপুরে ভোটমারী ইউনিয়নের দক্ষিণ ভোটমারী এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের সঙ্গে কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়ও বজ্রপাতে মো. আব্দুস সামাদ খদগীর (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে বড়পাঙ্গাসী ইউনিয়নের রাহুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি উল্লাপাড়া মডেল থানার ওসি মোক্তারুজ্জামান নিশ্চিত করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.