বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

সোমবার (১১ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান।
পূর্বাভাস অনুযায়ী, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
ঝোড়ো আবহাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং এক নম্বর সতর্ক সংকেত (পুনঃ এক নম্বর সংকেত) দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে বড় ধরনের ঝড়ের কোনো সতর্কতা এই মুহূর্তে নেই বলে জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


