Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দেশে ৫ হাজার কোটি টাকার সুপারির বাজার
জাতীয়

দেশে ৫ হাজার কোটি টাকার সুপারির বাজার

By Shamim RezaNovember 4, 20224 Mins Read

জুমবাংলা ডেস্ক : দেশে কয়েক বছর ধরে সুপারির উৎপাদন ক্রমেই বাড়ছে। এর সঙ্গে বড় হচ্ছে বাজার। ২০২০-২১ অর্থবছরে সুপারির উৎপাদন ছিল তিন লাখ ৫৮ হাজার ৮৪৭ টন। আবাদি জমি ছিল ৪৭ হাজার ৫৫৬ হেক্টর। প্রতি কেজি কাঁচা সুপারির গড় দাম ১৫০ টাকা হিসাবে বাজার ছাড়িয়েছে পাঁচ হাজার ৩৮২ কোটি টাকা।

সুপারির বাজার

Advertisement

কৃষি সম্প্রসারণ সূত্রে এসব তথ্য জানা গেছে। পাঁচ বছর আগে ২০১৫-১৬ অর্থবছরে ৫০ হাজার ৭৮৯ হেক্টর জমিতে সুপারি উৎপন্ন হয়েছিল দুই লাখ ৫৫ হাজার ৯০১ টন। এই পরিসংখ্যান থেকে এটি স্পষ্ট যে দেশে সুপারির বাজার বড় হচ্ছে। দেশে সবচেয়ে বেশি সুপারি উৎপাদনকারী জেলাগুলোর মধ্যে লক্ষ্মীপুর, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা ও বাগেরহাট অন্যতম। উত্তরের কয়েকটি জেলায়ও সুপারির আবাদ করা হচ্ছে। দেশের অভ্যন্তরে ঢাকার বাইরে সবচেয়ে বড় ক্রেতা কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলা। গত দুই বছরে কক্সবাজার জেলায় চাহিদা বেড়েছে। খুলনা ও সিলেটে উৎপাদিত সুপারি অন্যান্য জেলা থেকে সরবরাহ করা হয়।

সুপারির অন্যতম বড় বাজার ঝালকাঠিতে এ বছর ৫০০ হেক্টর জমিতে সুপারির আবাদ করা হয়েছে। মৌসুমের এই সময়ে হাটগুলোতে সুপারির বেচাকেনা চলছে পুরোদমে। সারা দেশ থেকে পাইকাররা ঝালকাঠির হাটগুলোতে এসে সুপারি কিনে তা দেশের নানা প্রান্তে নিয়ে যাচ্ছেন। সেখান থেকে আবার বিদেশেও পাঠাচ্ছেন আড়তদাররা।

বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের পাশে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের চৌরাস্তা সুপারির হাটে গিয়ে কথা হয় পাইকারসহ খুচরা ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে।

খুলনা থেকে ঝালকাঠির সুপারি কিনতে আসা পাইকার হায়দার আলী বলেন, ‘ঝালকাঠির সুপারির মান ভালো হওয়ায় প্রতিবছরের এই সময় আমরা এই চৌরাস্তার সুপারির হাটে আসি। এখান থেকে সুপারি নিয়ে আমরা দেশের বিভিন্ন মোকামে পাঠাই। সেখান থেকে সুপারি বিদেশে রপ্তানি করা হয়। ’

রাজাপুরের সুপারি চাষি কিসমত ফরাজী চলতি মৌসুমে আট বিঘা জমিতে সুপারির বাগান করেছেন। গত বছর এই বাগান থেকে সাত লাখ টাকার সুপারি বিক্রি করেছেন বলে তিনি জানান। এবার ২৫০ টাকা কেজি দরে বিক্রি শুরু করেছেন। ভালো ফলন ও দাম ভালো থাকার কারণে এবার ১০ লাখ টাকার সুপারি বিক্রির আশা করছেন তিনি।

চাষি ও ব্যবসায়ী সূত্রে জানা যায়, মৌসুমের শুরুতে ঝালকাঠির কোনো কোনো সুপারির হাটে প্রতিদিন বেচাকেনা ১০ লাখ টাকাও ছাড়িয়ে যায়।

ঝালকাঠির ব্যবসায়ী ও চাষিরা জানান, সুপারির উৎপাদন হিসাব টন ধরে করা হয়। তবে কৃষক সুপারির উৎপাদন হিসাব করেন পন এবং কাহন/ক্রাউন ধরে। প্রতি পনে ৮০টি সুপারি থাকে। ১৬ পন সুপারিতে এক কাহন/ক্রাউন সুপারি হয়। কৃষকরা বলছেন, কাঁচা, ভেজা ও শুকনো—এই তিনভাবে বিক্রি করা হয় দেশের সুপারি। সময়ভেদে প্রতি পন কাঁচা সুপারি ১২০ থেকে ১৮০ টাকা দরে বিক্রি করা হয়। প্রতি কাহন দুই হাজার ৫০০ থেকে দুই হাজার ৭০০ টাকায় বিক্রি করা হচ্ছে। অন্যদিকে প্রতি কেজি সুপারি ১৮০ থেকে ২৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। শুকিয়ে বিক্রি করলে প্রতি কেজির দাম পাওয়া যায় ৪৫০ থেকে ৫০০ টাকা। এবার প্রতিটি কাঁচা সুপারি ১.৫ থেকে দুই টাকায় বিক্রি করা হচ্ছে।

ঝালকাঠির মতো লক্ষ্মীপুরেও শুরু হয়েছে সুপারির বেচাকেনা। সাত হাজার ২০০ হেক্টর জমিতে উৎপন্ন হয়েছে সুপারি। সুপারির শীর্ষ উৎপাদনকারী জেলাটি থেকে প্রায় এক হাজার কোটি টাকার সুপারি বেচাকেনার আশা করছেন উৎপাদনকারী ও ব্যবসায়ীরা।

বাগেরহাটের মানুষের কাছে সুপারি অন্যতম অর্থকরী ফসল। সুপারির ওপর নির্ভর করে অনেকের জীবিকা চলে।

কৃষি বিভাগের তথ্য মতে, বাগেরহাট জেলায় গত অর্থবছরে (২০২১-২২) তিন হাজার ৬৪৫ হেক্টর জমিতে সুপারি চাষ করা হয়েছে। সুপারির ফলন পাওয়া গেছে ৩১ হাজার ২৭৯ মেট্রিক টন।

মোরেলগঞ্জ উপজেলার বিষখালী গ্রামের স্বপন চক্রবর্তী জানান, তাঁর আড়াই বিঘা জমিতে সুপারির বাগান রয়েছে। গত বছর তিনি সব মিলিয়ে দুই লাখ টাকার সুপারি বিক্রি করেন।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আজিজুর রহমান জানান, সুপারি এই অঞ্চলের বড় ধরনের অর্থকরী ফসল। খরা আর দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে এ বছর সুপারির ফলন কিছুটা কম। ফলন বাড়াতে তাঁরা বিভিন্ন সময় চাষিদের নানা ধরনের পরামর্শ দিয়ে থাকেন।

৫ জন থাকার জন্য ২৭ তলা বাড়ি, ৬০০ কাজের লোক

চাষিরা বলছেন, সুপারির মৌসুম মূলত অক্টোবর থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত। বসতবাড়ির আশপাশে এবং উঁচু জমিতে চারা লাগানোর আড়াই থেকে তিন বছরের মধ্যে ফল দিতে শুরু করে সুপারির গাছ। সুপারিগাছে বছরে দু-একবার জৈব সার, বিশেষ করে গোবর সার ও পানি দেওয়া ছাড়া তেমন কোনো বাড়তি পরিচর্যা করতে হয় না। রপ্তানি বাড়ছে : ঝালকাঠির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশের সুপারি মধ্যপ্রাচ্যে বেশি রপ্তানি করা হচ্ছে। পাশাপাশি ইউরোপ ও আমেরিকায় যাচ্ছে দেশের সুপারি।

সূত্র : কালেরকণ্ঠ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa