জুমবাংলা ডেস্ক : চলতি মাসে একটি গুঞ্জন ওঠে এবং রীতিমত বিভিন্ন গণমাধ্যমে তা খবর হিসেবেও প্রচার হয়েছে, পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম গোপনে দেশ ত্যাগ করেছেন। তিনি নাকি বর্তমানে ভারতে অবস্থান করছেন।

monirul islam

Advertisement

খবরে আরও বলা হয়, মনিরুল ইসলাম চলতি মাসের ৬ অক্টোবর দেশ ছাড়েন। এমনকি এদেশের সংবাদ মাধ্যমে দিল্লিতে অবস্থানরত তার ছবিও প্রকাশ হয়েছিল।

এদিকে গতকাল সোমবার দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সেসব খবরকে মিথ্যা প্রচার বললেন মনিরুল ইসলাম।

দেশ ত্যাগ প্রসঙ্গে মনিরুল ইসলাম জানান, পাসপোর্ট বাতিল হওয়ার কারণে দেশ ছাড়া সম্ভব হয়নি তার। তিনি দেশেই আছেন।

তিনি বলেন, ‘গত রবিবার রমনার বাসায় ঢুকতে পারলাম না। রাস্তা থেকে শুধু দেখলাম। এ বাসায় অনেক দিন থাকছি। অথচ বাসাতে ঢুকতে পারলাম না।’

দিল্লিতে অবস্থানরত ছবি প্রসঙ্গে মনিরুল বলেন, ‘২০২২ সালে মার্চের দিকে মালদ্বীপ গিয়েছিলাম। পরে দিল্লিতে দুইদিন অবস্থান করেছিলাম।’

আত্মসমর্পণ করার প্রসঙ্গে তিনি জানান, তাকে হত্যার পরিকল্পনা করছে জঙ্গিরা। এছাড়াও যেকোনো মুহূর্তে তিনি গ্রেপ্তার হতে পারেন বলে ধারণা করছেন। সুষ্ঠু তদন্ত ও প্রফেশনাল তদন্তে সংশ্লিষ্টতা মিললে তিনি গ্রেপ্তার হতে রাজি। এছাড়া আত্মসমর্পণ করার কথাও মাথায় রেখেছেন বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশিরা ভিসা ছাড়াই ৪০টি দেশে যেতে পারবেন

প্রসঙ্গত, মনিরুল ইসলাম পুলিশের ডিএমপি শাখায় প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে চাকরি করেছেন। ২০২১ সালে এসবি শাখার প্রধান হয়েছিলেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.