দেশের সব মানুষের কথা বিবেচনা করে এবারের বাজেট দেয়া হচ্ছে বলে জানিয়েছেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, বাংলাদেশের অর্থনীতি হবে বিনিয়োগ ভিত্তিক।

বুধবার (৩ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাতের পর এ সব কথা বলেন অর্থমন্ত্রী। মিতসুই অ্যান্ড কোম্পানি বৈশ্বিক পর্যায়ে লজিস্টিকস, অবকাঠামো, ধাতু, জ্বালানি এবং খাদ্য বাণিজ্যসহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে মিতসুই প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাকাতো সাতো, এশিয়া প্যাসিফিক বিজনেস ইউনিটের চিফ স্ট্র্যাটেজি অফিসার তাকানোবু মুরায়ামা, মিতসুই বাংলাদেশের কান্ট্রি চেয়ারপারসন কেনইচিরো কাওয়ামোতো। পরে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, অর্থনীতির ক্ষতি পূরণে কাজ করছে সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



