Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দেশকে এগিয়ে নিতে হলে সবার আগে শিক্ষায় পরিবর্তন আনতে হবে : শিক্ষামন্ত্রী
জাতীয়

দেশকে এগিয়ে নিতে হলে সবার আগে শিক্ষায় পরিবর্তন আনতে হবে : শিক্ষামন্ত্রী

By Shamim RezaApril 13, 20262 Mins Read

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হলে সবার আগে শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে হবে। শিক্ষায় পরিবর্তন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। আমি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমার কোনো ভুল হলে জনপ্রতিনিধিরা যেন আমাকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করান। আমি জবাবদিহি করতে প্রস্তুত।’

শিক্ষামন্ত্রী

Advertisement

আজ সোমবার দুপুরে যশোরের পিটিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষাকে সামনে রেখে আয়োজিত এ সভায় শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের কেন্দ্র সচিবরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির আয়োজন করে যশোর শিক্ষা বোর্ড।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে তিনি অভিযোগ করেন, বিগত সময়ে শিক্ষাব্যবস্থায় নানা অনিয়ম ও অব্যবস্থাপনা তৈরি হয়েছিল, যার ফলে নকলের সংস্কৃতি বিস্তার লাভ করে। বর্তমানে সেই নকল আরও আধুনিক রূপ নিয়ে ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে পড়ছে, যা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

এহছানুল হক মিলন বলেন, শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশের জন্য একটি সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ অত্যন্ত জরুরি। তাই এসএসসি ও সমমানের পরীক্ষা যেন সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় সে জন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল, মো. মতিউর রহমান, ডা. মুসলেহউদ্দিন ফরিদ, গাজী এনামুল হক, মোক্তার আলী, আতাউর রহমান বাচ্চু, আব্দুল আলিম, জি এম নজরুল ইসলাম এবং যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আসমা বেগমসহ স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa