Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি দেশকে পুনর্নির্মাণ করতে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান
রাজনীতি

দেশকে পুনর্নির্মাণ করতে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান

By Shamim RezaJanuary 24, 20264 Mins Read

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। এখন দেশকে পুনর্নির্মাণ করতে হবে। যদি বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হয়, তাহলে অবশ্যই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে।

তারেক রহমান

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ভাষানটেকে দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান।

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আমি, তুমি ও ডামির নির্বাচন যখন হয়েছে, তখন সমস্যা নিয়ে জনপ্রতিনিধির কাছে যাওয়া যায়নি। গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে। জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

Advertisement

জনসভায় অংশ নেয়া মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনাদের মুখ থেকে সমস্যা জানতে চাই। আমার প্রত্যাশা- প্রতিটি জনপ্রতিনিধি আগামী দিনে জনগণের কাছে যাবেন, তাদের সমস্যা শুনে সমাধান করবেন।’

নিজের পরিকল্পনা জানিয়ে তারেক রহমান বলেন, ‘প্রতিটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই, এই কার্ডের মাধ্যমে আমরা হয় খাদ্য সহায়তা বা নগদ সহায়তা দেবো। যেন তারা সংসার সুন্দরভাবে চালিয়ে নিতে পারেন। কৃষকদের জন্য কৃষি কার্ডের পাশাপাশি দেশের প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমরা কৃষকদের সঙ্গে সঙ্গে আমাদের মা-বোনদের পাশে দাঁড়াতে চাই।’

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে যুবকদের প্রশিক্ষণ ও শিক্ষার ব্যবস্থা করে দক্ষ করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, ‘যুব সমাজের যারা সদস্য, তরুণ সমাজের যারা সদস্য- আমরা তাদের অর্থনৈতিকভাবেও সক্ষম করে গড়ে তুলতে চাই। আপনারা লন্ডনে যান, অথবা এখান থেকে মধ্যপ্রাচ্যে বা পৃথিবীর অন্য কোনো দেশে যান, আমরা আপনাদের ট্রেনিং দিয়ে পাঠাব, আপনাদের সেই দেশের ভাষা শিক্ষা দিয়ে পাঠাব, যেন ওই দেশে গিয়ে আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা দ্রুত করতে পারেন।’

তিনি আরও বলেন, ‘আপনারা যদি কোনো রকম দক্ষ না হয়ে সে দেশে যান, আয়-রোজগার কম হবে। কিন্তু যদি কোনো ট্রেনিং নিয়ে যান, তাহলে কী হবে? রোজগার বেশি হবে না? আমরা সেই ব্যবস্থা এ দেশের মানুষের জন্য করতে চাই।’

‘করব কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই শপথ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ধানের শীষকে যতবার জনগণ নির্বাচিত করেছে, ততবার উন্নতি হয়েছে মানুষের। পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে সারাদেশে ধানের শীষকে বিজয়ী করতে হবে। তাই সবার আত্মীয় স্বজনকেও অনুরোধ করবেন, দেশ গড়তে ধানের শীষে ভোট দিতে।’

ঢাকা- ১৭ আসনের ভোটারদের কাছে ধানের শীষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, ‘আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে, দেশে মানুষের কথা বলার অধিকার দিতে হবে। একমাত্র এই নিশ্চয়তা দিতে পারে কে? কোন দল? ধানের শীষ একমাত্র দিতে পারে এই নিশ্চয়তা। যখন ধানের শীষ ক্ষমতায় ছিল প্রত্যেকটা মানুষ মন খুলে কথা বলতে পেরেছে। বেঁচে থাকার স্বাধীনতা ফিরে পেয়েছে।’

এর আগে বিকেল ৫ টা ৪৫ মিনিটে মুফতি মাওলানা আবুল কালাম আজাদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ জনসভা শুরু হয়। সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

তারেক রহমান সভামঞ্চে আসার পর দলের নেতা-কর্মীরা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘ভোট দিব কীসে, ধানের শীষে’, ‘লাগারে লাগা, ধান লাগা’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।

রাতে এ মঞ্চ থেকেই দেশবাসীর উদ্দেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান।

ভাসানটেক এলাকাটি ঢাকা-১৭ আসনের মধ্যে পড়েছে। এই আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান।

বক্তব্য শুরুর আগে ভাষানটেকের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন তারেক রহমান। সভা মঞ্চে একজন ভ্যানচালক, গৃহিণী, বস্তিবাসীকে ডেকে নিয়ে তাদের সঙ্গে ভাষানটেকের সমস্যা নিয়ে কথা বলেন। পাশাপাশি ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে এলাকার সমস্যা সমাধানের আশ্বাস দেন।

এছাড়া বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে বিএনপি কাজ করবে বলেও প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান।

এদিকে এ জনসভাকে কেন্দ্র করে শুক্রবার দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে জনসভাস্থলে জমায়েত হতে থাকে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে রাজধানীর ভাষানটেকের বিআরবি মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

জনসভায় উপস্থিত ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুস সালাম, নাজিম উদ্দিন আলম, ডা. ফরহাদ হালিম ডোনার, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামানসহ ঢাকা-১৭ আসনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

July 29, 2026
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

July 22, 2026

Latest News

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

জামায়াতে ইসলামীর নেতা

সেই নারীকে নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

জামায়াত নেতা গাজী নজরুল

কীভাবে ভিডিও ফাঁস হলো, জানালেন জামায়াত নেতা গাজী নজরুল

জামায়াত এমপি

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: প্রথমে এআই, পরে স্ত্রী দাবি

ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : ফখরুল

বিএনপির আয়

বিএনপির আয় বেড়েছে, ব্যয়ও বেড়ে তিনগুণ

বিএনপি

নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয় : বিএনপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa