ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে সর্বশেষ প্রাপ্ত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী খোন্দকার আবু আশফাক (ধানের শীষ) এগিয়ে রয়েছেন। তবে বেশ কয়েকটি কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মাদ নজরুল ইসলামের (দাঁড়িপাল্লা) সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।

আশফাক

Advertisement

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

কেন্দ্রভিত্তিক ফলাফল অনুযায়ী, মাহমুদপুর বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৭৮৮ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৫০২ ভোট। লটাখোলা আজাহার আলী মেমোরিয়াল হাই স্কুল কেন্দ্রে ধানের শীষ ৬৩৮ ভোট এবং দাঁড়িপাল্লা ৩৪৭ ভোট পেয়েছে। সুতারপাড়া ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মারুয়াপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে এক হাজার ৪০৩ ভোট, দাঁড়িপাল্লা পেয়েছে ৮৮৯ ভোট।

নবাবগঞ্জের নয়নশ্রী তাশুল্লা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৯৩১ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৩৬৩ ভোট। হরিচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ৯১৫ ভোট ও দাঁড়িপাল্লা ৫৮১ ভোট পেয়েছে। কার্তিকপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৮২২ ভোট, দাঁড়িপাল্লা পেয়েছে ৪৫২ ভোট।

নবাবগঞ্জের বর্ধনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে এক হাজার ১৮৬ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৪৫৮ ভোট। দোহার ঘাটা এক নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ এক হাজার ২৫৬ ভোট ও দাঁড়িপাল্লা এক হাজার ৬ ভোট পেয়েছে। শোল্লা ইউনিয়নের আওনা কেন্দ্রে ধানের শীষ পেয়েছে এক হাজার ২৯১ ভোট, দাঁড়িপাল্লা পেয়েছে ৬৯৪ ভোট।

মাহমুদপুর ৩ নম্বর ওয়ার্ডের নারায়নপুর মাদরাসা কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৫৬৮ ভোট, দাঁড়িপাল্লা পেয়েছে ৩৩৮ ভোট এবং হাতপাখা প্রতীক পেয়েছে ১৮২ ভোট। নবাবগঞ্জ মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ এক হাজার ২১৩ ভোট এবং দাঁড়িপাল্লা ৬৫৮ ভোট পেয়েছে। ধোয়াইর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে এক হাজার ২২১ ভোট, দাঁড়িপাল্লা পেয়েছে ৫৮০ ভোট।

দক্ষিণ শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে এক হাজার ১৬৭ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৯০৪ ভোট। জয়পাড়া কলেজ কেন্দ্রে দাঁড়িপাল্লা পেয়েছে ৮২০ ভোট এবং ধানের শীষ পেয়েছে ৭৪১ ভোট। নারিশা পশ্চিম চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে এক হাজার ৪৫১ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে এক হাজার ৪২৫ ভোট।

মাহমুদপুর চর দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৯৩৮ ভোট, দাঁড়িপাল্লা পেয়েছে ৫০৭ ভোট এবং হাতপাখা পেয়েছে ১৫০ ভোট। কাটাখালী উচ্চ বিদ্যালয় (দোহার) কেন্দ্রে ধানের শীষ পেয়েছে এক হাজার ৩৯ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৬০০ ভোট। মধুরখোলা কেন্দ্রে (দোহার) দাঁড়িপাল্লা পেয়েছে ৬৩০ ভোট এবং ধানের শীষ পেয়েছে ৬১৮ ভোট।

নবাবগঞ্জের ছাতিয়া ৭৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৯৭৬ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৯৩০ ভোট। কাঠালিঘাটা মাদরাসা কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৩৮৬ ভোট ও দাঁড়িপাল্লা পেয়েছে ৩১৩ ভোট। নবাবগঞ্জ কুমারবাড়িল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে এক হাজার ২৯৭ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৬৩৫ ভোট।

মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৬৩৯ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৫৪৩ ভোট। নারিশা খালপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৭৫৩ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৭৬৪ ভোট। মাঝিরচর মাদরাসা (দোহার) কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৭২১ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৬৬৩ ভোট।

বাস্তা দারুল কোরআন মাদরাসা কেন্দ্রে ধানের শীষ পেয়েছে এক হাজার ৬৬ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৯০৬ ভোট। মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৮১৭ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৯২৫ ভোট। ইকরাশী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৭১৪ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৪৬৮ ভোট।

ইউসুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে এক হাজার ৫৮ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে এক হাজার ১৪ ভোট। ধীৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৬৫২ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৫৬৩ ভোট।

এখনো বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল হাতে আসেনি। সব কেন্দ্রের ফলাফল পাওয়া গেলে ঢাকা-১ আসনের চূড়ান্ত চিত্র আরও স্পষ্ট হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.