ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা) আসনে নির্বাচিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান এনসিপির নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ।
ওই পোস্টে তিনি বলেন, ‘সহযোদ্ধা নাহিদ ইসলাম বিজয়ী হয়েছেন। আলহামদুলিল্লাহ।
ঢাকা-১১ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পুরুষ ও নারী ভোটার রয়েছেন।
এর আগে ঢাকা-১১ আসনের কয়েকটি কেন্দ্রের ফলাফল আটকে রেখে পরিবর্তনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ অভিযোগ করেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
নাহিদ ইসলাম লেখেন, নিশ্চিত জয় টের পেয়ে ঢাকা-১১ এর কয়েকটি কেন্দ্রের ফলাফল আটকে রেখে পরিবর্তন করে ফেলার চেষ্টা চলছে। সবাই সতর্ক থাকুন। ষড়যন্ত্র রুখে দিন। যেকোনো অপচেষ্টার সমুচিত জবাব দেবে জনগণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


