ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন দিয়ে ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন পাঁচ প্রার্থী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা-১৭ আসনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।
পাঁচজন প্রার্থী হলেন- টেলিভিশন প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ, মোরগ প্রতীকের প্রার্থী কাজী এনায়েতউল্লাহ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদ আহমেদ, ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমদ, আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন।
আবদুস সালাম বলেন, ‘সাইকেল প্রতীকে তপু রায়হান এবং আপেল প্রতীকে মঞ্জুর হুমায়ুন ঢাকায় না থাকায় তারা টেলিফোনে বিএনপি চেয়ারম্যান ও তার প্রতীক ধানের শীষকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে আগেই মোরগ প্রতীকে কাজী এনায়তউল্লাহ প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন।’
আরও পড়ুন: সৈয়দপুর বিমাবন্দরের কাণ্ডকে বিচ্ছিন্ন বলার সুযোগ নেই: মাহদী আমিন
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থাকা টেলিভিশন প্রতীকে আবুল কালাম আজাদ বলেন, ‘রাজনৈতিক কারণে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে যেকোনো মূল্যে বিজয়ী করতে হবে। একটি শক্তি আবারও নতুন চক্রান্ত শুরু করেছে। আমরা একাত্তরের আগে ফেরত যেতে চাই না। ভুলত্রুটি শুধরে এগিয়ে যেতে হবে।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমদ বলেন, ‘একটি স্লোগান- সবার আগে বাংলাদেশকে সমর্থন দিতে এসেছি। এই স্লোগানকে সমর্থন করতে এসে গণমাধ্যমে আমার ভোটারদের আহ্বান আমাকে যারা ভোট দিতে চেয়েছেন, তারা ধানর শীষে ভোট দিন। দেশবিরোধী কোনো শক্তিকে আমরা ক্ষমতায় দেখতে চাই না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


