Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি ঢাকা-১৯: দুই স্বতন্ত্র প্রার্থীর চাপে প্রতিমন্ত্রী এনামুরের নৌকা
রাজনীতি

ঢাকা-১৯: দুই স্বতন্ত্র প্রার্থীর চাপে প্রতিমন্ত্রী এনামুরের নৌকা

By Shamim RezaJanuary 7, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসন থেকে আটটি ছোট-বড় রাজনৈতিক দল ও দু’জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও মাঠে থেকে উত্তাপ ছড়াচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র দুই প্রার্থী।

প্রতিমন্ত্রী

Advertisement

এদিকে টানা ৩য় বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিশ্চিত করতে পারলেও আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হেভিওয়েট দুই স্বতন্ত্র প্রার্থীর চাপে রয়েছেন এনামুর রহমান। এ ছাড়া নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে। দলটির নেতাকর্মীরা তিন ভাগে বিভক্ত হয়ে নির্বাচনের মাঠে তাদের পছন্দের প্রার্থীর জন্য প্রচার করছেন।

সাভার ও আশুলিয়া থানা এবং একটি পৌরসভা নিয়ে গঠিত রাজধানী ঢাকার পাশের এ শিল্পাঞ্চল’খ্যাত ঢাকা-১৯ আসন। বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, আসনটিতে মোট ভোটার সাত লাখ ৫৬ হাজার ৪১৬ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হচ্ছে তিন প্রার্থীর মধ্যে।

এরা হলেন- নৌকা প্রতীক নিয়ে ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, আওয়ামী লীগের সাবেক এমপি ঈগল প্রতীকের প্রার্থী তালুকদার তৌহিদ জং মুরাদ ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ট্রাক প্রতীকের প্রার্থী মো. সাইফুল ইসলাম। অন্য প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয় পার্টির আইরীন পারভীন (কাঁঠাল), গণফ্রন্টের নূরুল আমীন (মাছ), তৃণমূল বিএনপির মাহাবুবুল হাসান (সোনালি আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মিলন কুমার ভঞ্জ (ডাব), ন্যাশনাল পিপলস্ পার্টির মো. ইসরাফিল হোসেন সাভারি (আম), বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. জুলহাস (একতারা) ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের মো. সাইফুল ইসলাম মেম্বার (নোঙর)। এরআগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান নৌকা প্রতীক নিয়ে এ আসনটিতে পর পর দুইবার এমপি নির্বাচিত হয়েছিলেন।

সরেজমিন ভোটার ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে ডা. এনাম টানা দশ বছর এমপি থাকলেও তার প্রতিশ্রুতির অনেক কাজ করতে পারেননি। এ ছাড়া তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গেও তার দূরত্বের কারণে এবার আওয়ামী লীগের বড় একটি অংশ দুই স্বতন্ত্র প্রার্থীর দিকে ঝুঁকে পড়েছেন। সেই সব দিক মিলিয়ে
আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয়ী হওয়া অনেকটাই কষ্টকর।

অন্যদিকে দশ বছর পর্দার আড়ালে থাকলেও মুরাদ জং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্র্বাচনে অংশগ্রহণ করার পর থেকে তৃণমূল আওয়ামী লীগের একটি অংশ তার পক্ষে কাজ করছেন। অপরদিকে তরুণদের কাছে বেশ জনপ্রিয় আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম। যারা ভোটের সব সমীকরণ পাল্টে দিতে পারেন। সব দিক বিবেচনা করে ভোটাররা মনে করেন, তরুণরা যেদিকে যাবেন, জয়ের মালা তার গলায় ঝুলবে।

আবার অনেকে বলছেন, আসনটিতে নৌকার জেতা কঠিন হবে কারণ সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য মুরাদ জংয়ের পারিবারিক পরিচিতি, সাবেক আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও বেশ কয়েকটি ইউপি চেয়ারম্যানের সঙ্গে তার সুসম্পর্ক থাকায় তিনি এবার এনামুর রহমানের শক্ত প্রতিদ্বন্দ্বী।

নাতির কোলে চড়ে ভোট দিলেন বৃদ্ধা অফুলা বেগম

অপরদিকে আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামও আছেন শক্ত অবস্থানে। তাকে সমর্থন দিচ্ছেন পাথালিয়া ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রমিক সংগঠন। এদিকে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী পথসভা, গণসংযোগে পরস্পরবিরোধী বক্তব্যে মাঠ ততই গরম হয়ে উঠছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

June 24, 2026
Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

June 24, 2026
NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

June 22, 2026

Latest News

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

jamaat-mp

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa