জুমবাংলা ডেস্ক : বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় আবারও শীর্ষে উঠেছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে শুক্রবারের মতো শনিবারও ঢাকার বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ শ্রেণিবদ্ধ করা হয়েছে। শীতকালে বেশিরভাগ সময়ই ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাসের চক্রে অবস্থান করছে ঢাকা।

ঢাকা

Advertisement

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের পর্যবেক্ষণ অনুযায়ী, শনিবার সকালে বিশ্বের পাঁচটি শহরের বাতাস খুবই অস্বাস্থ্যকর হয়ে ওঠে। এর মধ্যে ঢাকার বাতাস সকাল ১০টায় ‘অস্বাস্থ্যকর’ থেকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হয়ে ওঠে। দুপুর ১২টার দিকে দেখা যায় ঢাকার বাতাসের একিউআই ২৭৬। সকাল ১০টায় ঢাকার বায়ুমান ছিল ২৭৯, বেলা ১১টায় তা বেড়ে হয় ২৮১।

ঢাকার পরের দুই অবস্থানে ছিল ভারতের দুই শহর যথাক্রমে কলকাতা ও দিল্লি। একইদিনে সবচেয়ে ভালো বাতাস ছিল যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা ও অস্ট্রেলিয়ার শহরগুলোতে।

একিউআই নম্বর যত বাড়তে থাকে, বায়ুমান তত ঝুঁকিপূর্ণ বলে ধরা হয়। একিউআই শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে সেই এলাকার বাতাসকে ভালো বলা যায়। ৫১ থেকে ১০০ হলে বাতাসের মান মডারেট বা মোটামুটি গ্রহণযোগ্য ধরা হয়।

১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসাবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.