রাজধানীর সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে পর্যযালোচনা করতে কমিটি গঠন করবে সরকার।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

Advertisement

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক এ তথ্য জানান। এ সময় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন।

‘সাত কলেজ নিয়ে তড়িঘড়ি করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সির অধ্যাদেশ করা হয়েছে’, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘সাত কলেজ নিয়ে তড়িঘড়ি করেছে কী করেনি, এটি একটি কমিটি করে আবার পর্যালোচনায় আনা হচ্ছে। আমাদের সময় দেন। সাত কলেজ নিয়ে এখনও নথি দেখার সুযোগ হয়নি। আমারা মাত্র আলোচনা শুরু করেছি।”

উল্লেখ্য, রাজধানী ঢাকার সাতটি সরকারি কলেজের নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির’নামে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের শেষ সময় তড়িঘড়ি করে গত ৮ ফেব্রুয়ারি এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজ—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজগুলোর স্বকীয়তা ঠিক রেখে কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত করা হয়। কলেজগুলোর স্থাবর-অস্থাবর সম্পত্তি অক্ষুণ্ণ থাকবে বলে অধ্যাদেশে জানানো হয়।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

অধ্যাদেশ অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদলেই হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করা হয়। রাজধানী ঢাকার সাতটি কলেজে আগের মতোই বিভিন্ন বিষয়ে অনার্স ও ডিগ্রির লেখাপড়া চলবে। যেসব কলেজে উচ্চ মাধ্যমিক ছিল তাও থাকবে। তবে, কেন্দ্রীয়ভাবে মূল ক্যাম্পাসেও পরিচালিত হবে অনার্স-মাস্টার্স স্তর।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Rithe Rose serves as a Sub Editor at the iNews Desk, supporting daily news operations with a strong focus on accuracy, clarity, and editorial consistency. In this role, Rithe edits and refines news copy, verifies facts, sharpens headlines, and ensures stories align with newsroom standards and ethical guidelines. With a keen eye for detail and deadlines, Rithe collaborates closely with reporters and editors to maintain quality control across breaking and developing stories, helping deliver timely and reliable news to readers.