ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার প্রায় ৬০ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক আবদুস সালাম।

লার্ভা

Advertisement

শুক্রবার (৫ জুন) রাজধানীর ওয়ারীতে আয়োজিত এক পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টবসহ বিভিন্ন স্থানে পানি জমে থাকলে সেখানে এডিস মশার জন্ম হয়। তাই এসব জায়গায় যেন পানি না জমে, সে বিষয়ে নাগরিকদের আরও সচেতন হতে হবে। অন্যথায় ডেঙ্গু নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।

আবদুস সালাম আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি সম্মিলিতভাবে কাজ করতে হবে। জনসচেতনতা ছাড়া এ রোগ নিয়ন্ত্রণ সম্ভব নয়।

তিনি নগরের পরিবেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, জনগণের সমর্থনে মেয়র নির্বাচিত হওয়ার সুযোগ পেলে নগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ব্যাপক উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.