রাজধানীর প্রধান তিন হাসপাতালে দালালচক্র নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করেছে র্যাব। এগুলো হলো— ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর/পঙ্গু হাসপাতাল), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল।

অভিযানে ডজনেরও বেশি দালালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
র্যাব জানায়, এই দালালচক্র দীর্ঘদিন ধরে দূর-দূরান্ত থেকে আসা অসহায় রোগী ও তাদের স্বজনদের ভুল বুঝিয়ে প্রতারণা করে আসছিল। উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে তারা রোগীদের বেসরকারি ক্লিনিকে নিয়ে যেত এবং বিভিন্ন পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায় করত।
র্যাব-২ এর অধিনায়ক মো. খালিদুল হক হাওলাদার বলেন, দালালচক্র রোগী ও স্বজনদের জিম্মি করে হয়রানি করে আসছিল। তাদের মূলোৎপাটন করতেই এই বিশেষ অভিযান চালানো হয়েছে।
এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালগুলোতে দালাল নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছে। এ লক্ষ্যে দালালমুক্ত হাসপাতাল নিশ্চিত করতে সাত দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যা বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আশ্বাস দিয়েছেন, যদি হাসপাতালের কোনো কর্মচারী এই দালালচক্রের সঙ্গে জড়িত থাকে, তবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
হাসপাতালগুলোতে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং চিকিৎসা সেবা নির্বিঘ্ন করতে র্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


