জুমবাংলা ডেস্ক : পৃথিবীর বাসযোগ্য শহরের তালিকায় ১৭৩টির মধ্যে ১৬৮তম অবস্থানে রয়েছে ঢাকা। এ তালিকার শীর্ষে আছে অস্ট্রিয়ার ভিয়েনা শহর। এ তালিকায় একেবারে তলানিতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক (১৭৩)।

dhaka

Advertisement

বৃহস্পতিবার (২৭ জুন) ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রকাশিত দ্য গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স-২০২৪ থেকে এ তথ্য জানা গেছে।

সেরা দশ বাসযোগ্য শহরের মধ্যে রয়েছে এশিয়ার একমাত্র শহর জাপানের ওসাকা। ৯৬ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে শহরটি। এ ছাড়াও ৪৩ পয়েন্ট নিয়ে তালিকার ১৬৮তম অবস্থানে রয়েছে ঢাকা।

বাসযোগ্যতার তালিকায় ঢাকার অবস্থান শেষের দিক থেকে ষষ্ঠ। গত বছর ঢাকার অবস্থান ছিল ১৬৬তম। সেই হিসেবে এবার বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান আরও দুই ধাপ পিছিয়েছে।

এদিকে, গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স-২০২৪ এর প্রথম অবস্থানে রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা শহর। এরপর রয়েছে যথাক্রমে ডেনমার্কের কোপেনহেগেন, সুইজারল্যান্ডের জুরিখ, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, কানাডার ক্যালগেরি, সুইজারল্যান্ডের জেনেভা, অস্ট্রেলিয়ার সিডনি, কানাডার ভ্যাংকুভার, জাপানের ওসাকা এবং নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর।

স্বাস্থ্যসেবা, শিক্ষা, স্থিতিশীলতা, অবকাঠামো এবং পরিবেশসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নিয়ে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) তালিকাটি করে থাকে।

সাদিক এগ্রোর অবৈধ অংশ গুঁড়িয়ে দিচ্ছে ডিএনসিসি

সংস্থাটি বলছে, চমৎকার অবকাঠামো, স্ট্যান্ডআউট সংস্কৃতি, বিনোদন এবং মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা ভিয়েনাকে তালিকার শীর্ষে রাখতে ভূমিকা রেখেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.