গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামী রোববার (১৭ মে) রাত ১১টা থেকে সোমবার (১৮ মে) বিকেল ৫টা পর্যন্ত মোট ১৮ ঘণ্টা ঢাকা জেলার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (১৬ মে) দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির জনসংযোগ বিভাগ এ তথ্য জানায়।
তিতাস জানায়, নির্ধারিত সময়ের মধ্যে আমিনবাজার ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের বিস্তীর্ণ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা এবং আশপাশের এলাকা।
এ সময় সংশ্লিষ্ট সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে বলে জানানো হয়েছে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



