ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ঢাকা মেডিকেল কলেজ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে দেখা গেছে, বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে ৪৯০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১৯৫ ভোট।

এ কেন্দ্রে মোট ভোটার ছিলেন ১ হাজার ৬৮৩ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ৭২১ জন। এর মধ্যে ১৫টি ভোট বাতিল হয়েছে।
এখানে গণভোটে অংশ নিয়েছেন ৭২১ জন। তাদের মধ্যে ৩৫৪ জন ‘হ্যাঁ’ ভোট ও ৩৫০ জন ‘না’ ভোট দিয়েছেন এবং ১৭টি ভোট বাতিল হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


