ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মো. কাওসার (৬৫) নামের এক অসুস্থ কারাবন্দীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

কারা সূত্রে জানা যায়, মো. কাওসার মানিকগঞ্জ থানার একটি মামলায় কারাবন্দী ছিলেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর থানার চরহিজল গ্রামে। তার বাবার নাম সইজ উদ্দিন।
গত ৭ জুন অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে তাকে কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যুর পর মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



