Advertisement

ঢাকায়, বিদেশ বা কানাডাতে গিয়ে বাড়ি বানাবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের শক্তির কাছে আর কোন শক্তি বড় নয় বলেও জানান তিনি।

Mirza

মঙ্গলবার (১০ মার্চ) ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার রহিমানপুর ইউআই আলীম মাদ্রাসা মাঠে ৫৮৮ জন সুবিধাভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আপনারা নিশ্চিত থাকেন আমরা এখানে কাজ করতে আসছি কাজ করব। যদি দেখা যায় কেউ কোনো রকম দুর্নীতির সাথে জড়িত হয়েছে তার কোন ক্ষমা নেই। এ বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। এতটুকু বিশ্বাস রাখবেন। আমাদের তো আর অন্য কোন ইস্যু নেই। আমরা ঢাকায় বাড়িও বানাবো না বা বিদেশও বাড়ি বানাবো না বা কানাডাতে গিয়েও বাড়ি বানাবো না।’

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘আসুন আমরা নতুন করে শুরু করি। আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। পেছনের দিকে আর না তাকাই। সামনের দিকে তাকিয়ে কিভাবে সুন্দর করা যায় কি করে আমরা ভালোভাবে বাস করতে পারি। শিশুদের লেখাপড়া শিখাতে পারি। কর্মসংস্থান তৈরি করতে পারি। স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারি। আমরা সবাই মিলে কাজ করি।’

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

মির্জা ফখরুল বলেন, ‘আমি মনে করি জনগণের শক্তির কাছে আর কোন শক্তি বড় নয়। আসুন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যিনি এই কার্ডটি দিয়েছেন তাকে আন্তরিকভাবে দোয়া করি ও কৃতজ্ঞতা জানাই। আশা করছি তিনি আমাদের কাছে যতগুলো অঙ্গীকার করেছেন সবগুলো তিনি পালন করতে সক্ষম হবেন।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.