জুমবাংলা ডেস্ক : ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি কার্যত ভেঙে পড়েছে। পুলিশশূন্য রাজধানীতে চলছে চুরি-ছিনতাইয়ের ঘটনা। বিশেষ করে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ। এ অবস্থায় রাজধানীতে ডাকাতি খবর পেলে বিজিবিকে ফোন করার জন্য নগরবাসীকে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

BGB

Advertisement

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানী ঢাকায় ডাকাতি অথবা জননিরাপত্তা হানিকর কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির সহায়তার জন্য যোগাযোগ করুন: ০১৭৬৯-৬০০৫৫৫ এবং ০১৮৮৯-৬০০৫৫৫ নম্বরে।

এর আগে, বুধবার (৭ আগস্ট) রাতে বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয় পরবর্তী পরিস্থিতিতে কতিপয় দুর্নীতিবাজ ও দুস্কৃতিকারী ব্যক্তিবর্গ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এমতাবস্থায় কেউ যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

ঘর থেকে তেলাপোকা দূর করবে তেজপাতা

এ ছাড়া সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়া রোধে +৮৮০১৭৬৯-৬০০৬৮২ এবং +৮৮০১৭৬৯-৬২০৯৫৪ নম্বরে ফোন করে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তার জন্য অনুরোধ করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.