জুমবাংলা ডেস্ক : শ্রাবণ মাসে বৃষ্টির দেখা না মিললেও কয়েকদিন ধরে ঢাকার বায়ুমানের যথেষ্ট উন্নতি হয়েছে। বায়ুদূষণের শীর্ষ ১০ শহর তো দূরের কথা, ঢাকার অবস্থান নেই ৩০ এর মধ্যে। ঢাকার বায়ুমাণের অনেক উন্নতি হয়েছে।

Advertisement

শুক্রবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচকে ১৫৬ স্কোর নিয়ে দূষণের শীর্ষস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা শহর। কাম্পালা শহরের বায়ুমানের যে বিষাক্ত অবস্থা তা জনস্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়, যা খুবই ক্ষতিকর। তবে ঢাকার বায়ুমান আজ অনকে ভালো।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) বলছে, একিউআই স্কোর ৫৬ নিয়ে বায়ুদূষণে ঢাকার অবস্থান ৩৬ নম্বরে। ঢাকার বাতাস আজ জনস্বাস্থ্যের জন্য সহনীয়।

একই সময়ে একিউআই সূচকে ১৫৪ স্কোর নিয়ে দূষণের দ্বিতীয় স্থানে রয়েছে আলজেরিয়ার আলজিয়ার্স শহর। ১৫৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর।

এ ছাড়াও শীর্ষ ১০টি শহরের তালিকায় ধারাবাহিকভাবে আছে: ভারতের দিল্লি ১৫২ স্কোর নিয়ে রয়েছে চতুর্থ স্থানে, পাকিস্তানের আরেক শহর করাচি ১৪৩ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। এ ছাড়া দক্ষিণ কোরিয়ার ইনচিওন ১৩৭ স্কোর নিয়ে ৬ষ্ঠ, সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই শহর ১৩৭ স্কোর নিয়ে ৭ম, ১৩১ স্কোর নিয়ে ৮ম স্থানে রয়েছে চিলির সান্টিয়াগো, চীনের শেনিয়ান ১২৯ স্কোর নিয়ে আছে নবম স্থানে এবং দক্ষিণ কোরিয়ার সিউল ১২৯ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে।

প্রতিদিন সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে থাকে। প্রতি মুহূর্তের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত হচ্ছে, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়। আর তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানিয়ে থাকে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

বৃষ্টি নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.