রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামি মো. জাহিদুল ইসলাম বাবু ওরফে বার্গার বাবুকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ধানমন্ডি মডেল থানার ৮ নম্বর সড়কে শেখ জামাল মাঠের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাহিদুল ইসলাম বাবু ওরফে বার্গার বাবুকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে জানানো হয়েছে, মো. জাহিদুল ইসলাম বাবু ওরফে বার্গার বাবু একাধিক ছিনতাই ও মাদক মামলার তালিকাভুক্ত আসামি। রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
ধানমন্ডি মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, বার্গার বাবুর সঙ্গে আর কোনো অপরাধী চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


