‘ধর্ম হিংসার জন্য নয়, বরং মানুষের কল্যাণের জন্য’—এমন মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধ বিহার-এ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যারা মানবকল্যাণে বিশ্বাসী, তাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সব ধর্মের ইতিহাস ও সংস্কৃতি একসঙ্গে ধারণ করা হয়। তিনি বৈষম্যহীন সমাজ গঠনে ঐক্যের ওপর জোর দেন।
এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জানান, সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে বিশেষ প্রার্থনা করেন এবং পরে ধর্মীয় আলোচনায় অংশ নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


