‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বিশেষ করে রণবীর কাপুরের সঙ্গে সারা অর্জুনের পর্দার রসায়ন নিয়ে প্রথমে যত বিতর্ক ছিল, মুক্তির পর তা প্রশংসায় বদলে যায়। আর দ্বিতীয় পর্ব ‘ধুরন্ধর ২’ তো বক্স অফিসে রেকর্ড গড়ে এগিয়ে চলেছে।

ফ্র্যাঞ্চাইজিটির সাফল্যের মাঝেই শোনা যাচ্ছে, নতুন এক বড় বাজেটের ছবিতে কাজের প্রস্তাব পেয়েছেন সারা।
সেখানে তিনি অভিনয় করবেন স্বর্ণযুগের আইকন মধুবালার চরিত্রে।
পিঙ্কভিলার খবর অনুযায়ী, প্রযোজক সঞ্জয়লীলা বানসালি এবং পরিচালক জ্যাসমিত কে রিন এই ছবির সঙ্গে যুক্ত থাকতে পারেন। ছবিতে তুলে ধরা হবে হিন্দি চলচ্চিত্রের স্বর্ণযুগ, মধুবালার অভিনয় জীবন এবং তার আড়ালের ব্যক্তিগত সংগ্রাম।
তবে এই প্রজেক্ট নিয়ে এখনো পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
শোনা যাচ্ছে, এটি মূলত মধুবালার প্রতি শ্রদ্ধা জানাতেই তৈরি করার পরিকল্পনা।
ইতিমধ্যেই নাকি প্রস্তুতিও শুরু করে দিয়েছেন সারা। মধুবালার রূপ, গ্ল্যামার, পোশাক, অভিনয়ের ভঙ্গি এমনকি কথাবলার ধরন—সবকিছু নিখুঁতভাবে রপ্ত করতে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। লুক পরীক্ষা থেকেও শুরু করে প্রতিটি খুঁটিনাটিতে দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা সারা অর্জুন ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে হঠাৎ করেই জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন। এখন দেখার বিষয়, মধুবালা-র মতো কিংবদন্তি চরিত্রে তিনি দর্শকদের মন কতটা জয় করতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


