Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ডিআইজি পদমর্যাদার ৫১ কর্মকর্তাকে পদায়ন
জাতীয়

ডিআইজি পদমর্যাদার ৫১ কর্মকর্তাকে পদায়ন

By Shamim RezaSeptember 3, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : সাত মহানগরে নতুন কমিশনারসহ উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৫১ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই পদায়নের কথা জানানো হয়েছে।

DIG

Advertisement

চট্টগ্রাম মহানগর পুলিশের নতুন কমিশনার করা হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি (উপমহাপরিদর্শক-ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হাসিব আজিজকে। সিলেট মহানগর পুলিশের নতুন কমিশনার হয়েছেন অ্যান্টিটেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) রেজাউল করিম।

গাজীপুর মহানগর পুলিশে সিআইডির অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) খোন্দকার রফিকুল ইসলাম, রাজশাহী মহানগর পুলিশে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ আবু সুফিয়ান, খুলনা মহানগর পুলিশে ডিএমপির উপকমিশনার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জুলফিকার আলী হায়দার, রংপুর মহানগর পুলিশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মজিদ আলী এবং বরিশাল মহানগর পুলিশে ডিএমপির উপকমিশনার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) আমিনুল ইসলামকে নতুন কমিশনার করা হয়েছে।

ঢাকাসহ সাত রেঞ্জে নতুন ডিআইজি

ঢাকা রেঞ্জে ডিআইজির দায়িত্ব দেওয়া হয়েছে এ কে এম আওলাদ হোসেনকে। তিনি শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ছিলেন। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি করা হয়েছে পিবিআইয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) আহসান হাবিব পলাশকে। রাজশাহী রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) আলমগীর রহমানকে। ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) আশরাফুর রহমানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।

এসবির পুলিশ সুপার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মুশফেকুর রহমানকে সিলেট রেঞ্জে, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি রেজাউল হককে খুলনা রেঞ্জে এবং সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত পুলিশ সুপার (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মঞ্জুর মোর্শেদ আলমকে বরিশাল রেঞ্জের ডিআইজি করা হয়েছে।

কোন জিনিস যা মেয়েদের কিন্তু ছেলেরা ব্যবহার করে

এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, অ্যান্টিটেররিজম, পুলিশ স্টাফ কলেজ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), শিল্পাঞ্চল পুলিশ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, মেট্রোরেলের ম্যাস র‍্যাপিড ট্রানজিট, টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং কলেজ, খুলনায় পুলিশ ট্রেনিং কলেজ, র‍্যাব এবং পুলিশ টেলিকমে আরও ৩৭ জন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa