Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দ্বিগুণ বেড়েছে ইলিশ উৎপাদন
জাতীয়

দ্বিগুণ বেড়েছে ইলিশ উৎপাদন

By Shamim RezaJuly 16, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : ইলিশের উৎপাদন বেড়েছে প্রায় দ্বিগুণ। শুধু ইলিশ নয়, বেড়েছে সামুদ্রিক অন্যান্য মাছের পরিমাণও। ফলে সরকারের রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৯২ লাখ ৯২ হাজার ৩২৯ টাকা। বাংলাদেশের দ্বিতীয় মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র সূত্রে এ তথ্য জানা গেছে।

ইলিশ

Advertisement

পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক মির রাশেদুল ইসলাম জানান, ২০২০-২১ অর্থবছরে এক হাজার ১৫২ দশমিক ৫৬ মেট্রিক টন ইলিশ ও এক হাজার ৫৮১ দশমিক ৩৬ মেট্রিক টন সামুদ্রিক নানা প্রজাতির মাছ বিক্রি হয়েছে। ২০২১-২২ অর্থবছরে দুই হাজার ৪৭৫ দশমিক ৯৩ মেট্রিক টন ইলিশ ও দুই হাজার ৩২৪ দশমিক ২১ মেট্রিক টন সামুদ্রিক নানা প্রজাতির মাছ বিক্রি হয়েছে। বিক্রিত মাছের মূল্য থেকে শতকরা এক টাকা ২৫ পয়সা হারে রাজস্ব আদায় করা হয়। সে হিসেবে ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে ৯৯ লাখ ৯৬ হাজার ৬৫৬ টাকা। ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে এক কোটি ৯২ লাখ ৯২ হাজার ৩২৯ টাকা।

পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের হিসাব মতে, বছরের ব্যবধানে বিক্রির উদ্দেশ্যে সমুদ্র ও নদী থেকে শুধু এ মৎস্য অবতরণ কেন্দ্রে গত অর্থবছরের চেয়ে এক হাজার ৩২৩ দশমিক ৩৭ মেট্রিক টন ইলিশ বেশি এসেছে।

বাংলাদেশ ফিশিং বোর্ড মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী জানান, চার-পাঁচ বছর আগে সমুদ্রে ইলিশের আকাল দেখা দিয়েছিল। সমুদ্র থেকে খালি হাতে ফিরতে হতো জেলেদের। সামান্য কিছু ইলিশ ধরা পড়লেও সাইজ ছিল ছোট। বর্তমানে বড় ইলিশে ভরে যায় অবতরণ কেন্দ্র। নিষেধাজ্ঞার বাইরে যতটুকু সময় পাওয়া যায় তাতে সমুদ্রে গিয়ে খালি হাতে ফিরতে হয় না জেলেদের। ট্রলারভর্তি ইলিশ নিয়ে ফেরেন জেলেরা। সে ইলিশের ৮০ শতাংশই বড় সাইজের।

সূত্র জানায়, ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা ও প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ, অভয়াশ্রম, জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন, সাগরে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ, বিশেষ কম্বিং অপারেশনসহ বিভিন্ন পদক্ষেপ রয়েছে সরকারের। এসব উদ্যোগের কারণেই দক্ষিণাঞ্চলে ইলিশের উৎপাদন বাড়ছে। এতে উপকূলীয় জেলেরা বেশ ভালোই ইলিশ আহরণ করেছেন।

ললিত ও সুস্মিতাকে নিয়ে মুখ খুললেন রাখি সাওয়ান্ত

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, এখন প্রজনন মৌসুমে মা ইলিশ সঠিকভাবে ডিম ছাড়তে পারে। ডিম থেকে জাটকায় রূপান্তরিত ইলিশ রক্ষায় পালন করা হয় জাটকা সংরক্ষণ সপ্তাহ, ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়ে রক্ষা করা হয় জাটকাকে। জাটকা রক্ষা পাওয়ায় ইলিশের উৎপাদন বেড়েছে। এছাড়াও ৬৫ দিনের জন্য সমুদ্রে দেওয়া নিষেধাজ্ঞায় সব ধরনের মাছ বড় হচ্ছে। আগামী কয়েক বছরে সামুদ্রিক মাছের উৎপাদন আরও কয়েকগুণ বাড়বে বলেও জানান তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa