দিনাজপুর কারাগারে বন্দি সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ এর সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের সকাল ৯টার দিকে মৃত্যু। দীর্ঘদিন হৃদরোগসহ বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন।

দিনাজপুর কারাগারে বন্দী সাবেক পানিসম্পদ মন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন মারা গেছেন। কারা কর্তৃপক্ষ তাঁকে সকাল আনুমানিক ৯টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে নিয়ে আসার পথেই তাঁর মৃত্যু হয়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. মো. ফজলুর রহমান জানান, কারা কর্তৃপক্ষ তাঁদের জানিয়েছেন সকালে রমেশ চন্দ্র সেন বাথরুমে পড়ে যান। এর পর তিনি অজ্ঞান হয়ে যান। এ অবস্থায় রমেশ চন্দ্র সেন কয়েকবার বমি করেন। তখন কারা কর্তৃপক্ষ তাঁকে সকাল আনুমানিক ৯টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে নিয়ে আসার পথেই তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
দিনাজপুর কারাগারের দায়িত্বপ্রাপ্ত জেল সুপার সহকারী কমিশনার জারিফ সুলতান জানান, রমেশ চন্দ্র সেন ২০২৪ সালের ১৭ আগস্ট দিনাজপুর কারাগারে আসেন। তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। আজ সকালে তিনি বাথরুমে পড়ে যান। এর পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর মৃত্যু কীভাবে হয়েছ তা ময়নাতদন্তের পর বলা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


